সঙ্গীত গুরুকুল ডেস্ক
প্রকাশ: ১৯ই ডিসেম্বর ২০২২, ১:৪৩ পিএম

ইন্দ্রদীপ দাশগুপ্ত ভারতের পশ্চিমবঙ্গের খ্যাতিমান সংগীত পরিচালক। ইন্দ্রদীপ দাশগুপ্ত ১৭ই জানুয়ারি, ১৯৭৩-এ জন্মগ্রহণ করেন।
Table of Contents
ইন্দ্রদীপ দাশগুপ্ত বোঝে না সে বোঝে না, পারবো না আমি ছাড়তে তোকে, বোঝাবো কি করে তোকে, তোমাকে ছুঁয়ে দিলাম, শুধু তোমারই জন্য সহ শ্রোতানন্দিত বহু গান সৃষ্টি করেছেন। তার মিউজিকে গান করেছেন অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, আরমান মালিক ও মোনালি ঠাকুরের মতো তারকারা।
ইন্দ্র-দীপ দাশগুপ্ত বাংলার বহু সিনেমাতেই সঙ্গিত পরিচালক হিসাবে কাজ করেছেন। গল্প হলেও সত্যি, মিশর রহস্য, প্রলয়, কানামাছি, চ্যাপলিন -এর মতো বহু ছবির গান তাঁর হাত ধরেই জনপ্রিয়তা পেয়েছিল। গানের জন্য তিনি বহু পুরষ্কারও পেয়েছেন।
সঙ্গীত পরিচালক ইন্দ্র-দীপ দাশগুপ্ত সিনেমার পরিচালক হিসেবেও পরিচিত।তার পরিচালিত প্রথম সিনেমা হতে যাচ্ছে “কেদারা”। ‘কেদারা’ এবং ‘কোল্ড ফায়ার’-এর পর আবার পরিচালকের ভূমিকায় সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্ত। সুরে সুরেই তৈরি করেছেন তাঁর নতুন ছবি ‘বিসমিল্লা’।
তিনি কানামাছি চলচ্চিত্রের মন বাওয়ারে গানটিই শুধু পরিচালনা করেন। এছাড়া বোঝেনা সে বোঝেনা চলচ্চিত্রে তিনি ব্যাকগ্রাউন্ড সঙ্গীত দিয়েছেন।
মন্তব্য