রাগ আভোগী কানাড়া [ Raga Abhogi Kanada ] বা রাগ ‘আভোগী উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে কাফি ঠাটের অন্তর্গত রাগ বিশেষ। অধিকাংশের মতে আভোগী এবং আভোগী কানাড়ার মধ্যে কোনো পার্থক্য নাই। কিন্তু কেউ কেউ এ কথাও বলেন যে, আভোগীতে প্রয়োজনে ম জ্ঞ র স ব্যবহার করা যায়, কিন্তু এই স্বরগুলো আবশ্যই ব্যবহার করতে হয়। কানাড়া অঙ্গের বলে এই রাগে গান্ধারের আন্দোলন করা হয়। এই রাগটির প্রকৃতি অনেকটা দক্ষিণ ভারতীয় ঢংয়ের। বিলম্বিত পর্যায়ে এই রাগ ভালোভাবে বিকশিত হয়। মধ্য ও মন্দ্র সপ্তকে এই রাগের বিচরণ সর্বাধিক। রাগটি গম্ভীর প্রকৃতির।
রাগ আভোগী কানাড়া বা রাগ ‘আভোগী
আরোহণ: সর জ্ঞ, ম ধ র্স
অবরোহণ : র্স ধ ম জ্ঞ, ম জ্ঞ র স
ঠাট : কাফি
জাতি : ঔড়ব-ঔড়ব (পঞ্চম ও নিষাদ বর্জিত)।
বাদীস্বর : ম
সমবাদী স্বর : স
অঙ্গ : পূর্বাঙ্গ।
সময় : রাত্রি দ্বিতীয় প্রহর।
পকড় : ম ধ র্স, ধ ম জ্ঞ ম র স।
তথ্যসূত্র:
উচ্চাঙ্গ ক্রিয়াত্মক সঙ্গীত। শক্তিপদ ভট্টাচার্য। নাথ ব্রাদার্স। ২২ সেপ্টেম্বর ১৯৮৭।

সুফি ফারুক ইবনে আবুবকর একজন বাংলাদেশি শিক্ষক, উদ্যোক্তা, সঙ্গীতানুরাগী ও সঙ্গীতের পৃষ্ঠপোষক। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গীত, বিশেষত শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে তিনি নিয়মিত লেখালেখি ও গবেষণামূলক চর্চা করেন। সঙ্গীতের ঐতিহ্য, নান্দনিকতা ও জ্ঞানকে বৃহত্তর মানুষের কাছে পৌঁছে দিতে তিনি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে চলেছেন। সঙ্গীতের প্রচার, প্রসার ও সংরক্ষণে তাঁর আগ্রহ এবং সক্রিয় ভূমিকা তাঁকে একজন নিবেদিতপ্রাণ সঙ্গীতপ্রেমী হিসেবে পরিচিত করেছে।














