আমি শুনেছি সেদিন তুমি লিরিক্স [ Ami Shunechi Sedin Tumi Lyrics ] – মৌসুমী ভৌমিক [ Moushumi Bhowmik ]

আমি শুনেছি সেদিন তুমি লিরিক্স [ Ami Shunechi Sedin Tumi Lyrics ] – “আমি শুনেছি সেদিন তুমি” গানটি আমার কিছু কথা ছোটো বাংলা অ্যালবাম থেকে মৌসুমী ভৌমিক গেয়েছেন।

 

আমি শুনেছি সেদিন তুমি লিরিক্স

 

আমি শুনেছি সেদিন তুমি
সাগরের ঢেউয়ে চেপে
নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছ।
আমি শুনেছি সেদিন তুমি
নোনাবালি তীর ধরে
বহুদুর বহুদুর হেঁটে এসেছ।
আমি কখনও যাই নি জলে
কখনও ভাসিনি নীলে,
কখনও রাখিনি চোখ, ডানা মেলা গাংচিলে।
আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে
আমাকেও সাথে নিও
নেবে তো আমায়?
বল নেবে তো আমায়?

আমি শুনেছি সেদিন নাকি
তুমি তুমি তুমি মিলে
তোমরা সদলবলে সভা করেছিলে।
আর সেদিন তোমরা নাকি অনেক জটিল ধাঁধা
না বলা অনেক কথা, কথা তুলেছিলে?

কেন শুধু ছুটে ছুটে চলা
একে একে কথা বলা
নিজের জন্য বাঁচা নিজেকে নিয়ে।
যদি ভালবাসা নাই থাকে
শুধু একা একা লাগে
কোথায় শান্তি পাব কোথায় গিয়ে?
বল কোথায় গিয়ে?

আমি শুনেছি
তোমরা নাকি এখনও স্বপ্ন দেখ,
এখনও গল্প লেখ গান গাও প্রাণ ভরে।
মানুষের বাঁচা মরা এখনও ভাবিয়ে তোলে
তোমাদের ভালবাসা এখনও গোলাপে ফোটে ।

আস্থা হারানো এই মন নিয়ে আমি আজ
তোমাদের কাছে এসে দু হাত পেতেছি।
আমি দু চোখের গল ভরে শুন্যতা দেখি শুধু
রাত ঘুমে আমি কোন স্বপ্ন দেখি না
তাই স্বপ্ন দেখবো বলে আমি দু চোখ পেতেছি,
তাই তোমাদের কাছে এসে আমি দু হাত পেতেছি,
তাই স্বপ্ন দেখবো বলে আমি দু চোখ পেতেছি।

 

Ami Shunechi Sedin Tumi Lyrics

Ami shunechi sedin tumi sagorer dhheu e chepe
Neel jol digonto chuye esecho
Ami sunechi sedin tumi nonabali teer dhore
Bohudur hete esecho
Ami kokhono jaini jole kokhono vashini neel e
Kokhono rakhini chokh dana mela gangchile
Abar jedin tumi somudro snane jabe amakeo sathe nio
Nebe to amay bolo nebe to amay
Tai shopno dekhbo bole ami duchokh petechi
Tai tomader kache ese ami du haat petechi
Tai swopno dekhbo bole ami duchokh petechi

Leave a Comment