এক সেকেন্ডের নাই লিরিক্স [ Ek Second Er Nai Lyrics ] । ফিরোজ সাঁই । Firoz Shai

এক সেকেন্ডের নাই লিরিক্স [ Ek Second Er Nai Lyrics ]

ফিরোজ সাঁই । Firoz Shai

 

ফিরোজ সাঁই বাংলাদেশের একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ছিলেন। সত্তুর ও আশির দশকে লোকসঙ্গীত ও আধ্যাত্মিক ধারার গানকে যারা পপসঙ্গীতের আদল দিয়েছিলেন তিনি ছিলেন তাদের পথিকৃৎ।

সঙ্গীতে অবদানের জন্য তিনি ১৯৯৬ সালে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা মরণোত্তর একুশে পদকে ভূষিত হন।

তার গাওয়া ‘এক সেকেন্ডের নাই ভরসা’, ‘ইঞ্জিন যদি চইলা যায় ডাব্বা লইয়া কি হইবো’ অথবা ‘ইস্কুল খুইলাছে রে মওলা, ইস্কুল খুইলাছে’ এর মতো গানগুলো আজও শ্রোতাদের হৃদয়ে দোলা দেয় সুর ও চিন্তার আনন্দ অনুভবে। 

১৬ই ডিসেম্বর ১৯৯৫ সালে শিল্পকলা একাডেমী আয়োজিত একটি গানের অনুষ্ঠানে ‘এক সেকেন্ডের নাই ভরসা’ গানটি গাওয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন ফিরোজ সাঁই।

 

এক সেকেন্ডের নাই লিরিক্স [ Ek Second Er Nai Lyrics ] । ফিরোজ সাঁই । Firoz Shai

 

এক সেকেন্ডের নাই লিরিক্স

এক সেকেন্ডের নাই ভরসা
বন্ধ হবে রং তামাশা

 

চোখ মুদিলে হায়রে দম ফুরাইলে
হায়রে চোখ মুদিলে
হায়রে দম ফুরাইলে

এক সেকেন্ডের নাই ভরসা
বন্ধ হবে রং তামাশা
চোখ মুদিলে হায়রে দম ফুরাইলে
হায়রে চোখ মুদিলে
হায়রে দম ফুরাইলে

রঙিন রঙিন দালান কোঠা

দামী দামী গাড়ি
জমি জমা ধন লইয়া
করো কাড়াকাড়ি

রঙিন রঙিন দালান কোঠা
দামী দামী গাড়ি
জমি জমা ধন লইয়া
করো কাড়াকাড়ি

আরে সাড়ে তিনহাত জায়গাও হয় না

সাড়ে তিনহাত
আরে সাড়ে তিনহাত জায়গাও হয় না
মাটির মঞ্জিলে
চোখ মুদিলে হায়রে দম ফুরাইলে
হায়রে চোখ মুদিলে
হায়রে দম ফুরাইলে

সাদা কালো কত রঙের

কত রকম মানুষ
এই দুনিয়ার জলসা ঘরে
হইয়া থাকে বেহুঁশ

সাদা কালো কত রঙের
কত রকম মানুষ
এই দুনিয়ার জলসা ঘরে
হইয়া থাকে বেহুঁশ

আরে গানা বাজনা শেষ হইব

গানা বাজনা
আজ গানা বাজনা শেষ হইব
নেশা ফুরাইলে
চোখ মুদিলে হায়রে দম ফুরাইলে
হায়রে চোখ মুদিলে
হায়রে দম ফুরাইলে

এক সেকেন্ডের নাই ভরসা
বন্ধ হবে রং তামাশা
চোখ মুদিলে হায়রে দম ফুরাইলে
হায়রে চোখ মুদিলে
হায়রে দম ফুরাইলে

হায়রে চোখ মুদিলে
হায়রে দম ফুরাইলে

হায়রে চোখ মুদিলে
হায়রে দম ফুরাইলে

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

জনপ্রিয় খবর

জনপ্রিয় বিভাগ

সম্পাদক ও প্রকাশক : সুফি ফারুক ইবনে আবুবকর।

আমাদের সম্পর্কে

সঙ্গীত গুরুকুল, GOLN হলো সংগীতপ্রেমীদের জন্য একটি অনলাইন জ্ঞান ও তথ্যভান্ডার। এখানে থাকছে গানের কথা ও বাণী, শিল্পী ও সংগীত ব্যক্তিত্বের তথ্য, গানের ধরন, সংগীত শিক্ষা, ইতিহাস, রিভিউ এবং সংগীতজগতের সাম্প্রতিক নানা বিষয়। সংগীতকে জানা, শেখা ও ভালোবাসার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

ইমেইল করুন:

Press Release: pr@bn.musicgoln.com

Complaint: complaint@bn.musicgoln.com

Contact: +8801775895618

© ২০২৬ সঙ্গীত গুরুকুল, GOLN। সর্বস্বত্ব সংরক্ষিত।