এ জীবন তোমাকে দিলাম লিরিক্স | e jibon tomake dilam lyrics | মোহাম্মদ রফিকউজ্জামান | আলাউদ্দিন আলী

এ জীবন তোমাকে দিলাম লিরিক্স | e jibon tomake dilam lyrics | মোহাম্মদ রফিকউজ্জামান | আলাউদ্দিন আলী

আলাউদ্দিন আলী ছিলেন একজন বাংলাদেশী সুরকার, বেহালাবাদক, সঙ্গীতজ্ঞ, গীতিকার এবং সঙ্গীত পরিচালক। তিনি সঙ্গীত পরিচালক হিসেবে সাতবার এবং গীতিকার হিসেবে একবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

আলাউদ্দিন আলী ১৯৫২ সালের ২৪শে ডিসেম্বর মুন্সীগঞ্জের টংগিবাড়ী থানার বাঁশবাড়ী গ্রামের এক সাংস্কৃতিক পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম জাবেদ আলী ও মাতা জোহরা খাতুন। আলাউদ্দিন তার পিতা ওস্তাদ জাবেদ আলী ও ছোট চাচা সাদেক আলীর কাছে প্রথম সঙ্গীতে শিক্ষা নেন। ১৯৬৮ সালে তিনি যন্ত্রশিল্পী হিসেবে চলচ্চিত্র জগতে আসেন এবং আলতাফ মাহমুদের সহযোগী হিসেবে যোগ দেন। এরপর তিনি প্রখ্যাত সুরকার আনোয়ার পারভেজ সহ বিভিন্ন সুরকারের সহযোগী হিসেবে কাজ করেন।

মোহাম্মদ রফিকউজ্জামান বাংলাদেশের একজন গীতিকবি ও লেখক। তিনি শতাধিক চলচ্চিত্রের কাহিনী-চিত্রনাট্য-সংলাপ রচয়িতা। তিনি ১৯৮৪ ও ১৯৮৬ সালে শ্রেষ্ঠ গীতিকার হিসেবে এবং ২০০৮ সালে শ্রেষ্ঠ কাহিনীকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

এ জীবন তোমাকে দিলাম লিরিক্স

গীতিকারঃ মোহাম্মদ রফিকউজ্জামান

 

এ জীবন তোমাকে ‘দিলাম বন্ধু
তুমি শুধু ভালবাসা দিও
বন্ধু, তুমি শুধু ভালবাসা দিও
সুখের চেয়েও সুখ, তুমি যে আমার
প্রিয় থেকেও তুমি, বেশি প্রিয়
তুমি শুধু ভালবাসা দিও
বন্ধু, তুমি শুধু ভালবাসা দিও
এ জীবন’ তোমাকে দিলাম বন্ধু
তুমি শুধু ভালবাসা দিও
বন্ধু, তুমি শুধু ভালবাসা দিও
চোখ ভরে দেখেছি অন্তরে রেখেছি
আরও চাওয়া আরও পাওয়া রয়েছে বাকী
তোমাকে চেয়েছি তোমাকে পেয়েছি
মরণ হলেও যেনো তোমারি থাকি
সুখের চেয়েও সুখ তুমি যে আমার
প্রিয় থেকেও তুমি বেশি প্রিয়
তুমি শুধু ভালবাসা দিও
বন্ধু, তুমি শুধু ভালবাসা দিও।
এ জীবন তোমাকে’ দিলাম বন্ধু
তুমি শুধু ভালবাসা দিও
বন্ধু, তুমি শুধু ভালবাসা দিও
জান বলে জেনেছি প্রান বলে মেনেছি
মন বলে তুমি যে তার চেয়ে দামী
তুমি ধরা দিয়েছ কাছে টেনে নিয়েছ
নতুন জীবন যেনো পেয়েছি আমি
সুখের চেয়েও সুখ তুমি যে আমার
প্রিয় থেকেও তুমি বেশি প্রিয়
তুমি শুধু ভালবাসা দিও
বন্ধু, তুমি শুধু ভালবাসা দিও।
এ জীবন তোমাকে’ দিলাম বন্ধু
তুমি শুধু ভালবাসা দিও
বন্ধু, তুমি শুধু ভালবাসা দিও।

e jibon tomake dilam lyrics in english

 

 

E Jibon Tomake Dilam Bandhu
tumi sudhu bhalobasa dio
bandhu tumi sudhu bhalobasa dio
sukher ceyeo suk, tumi je amar
priyo thekeo tumi besi priyo
tumi sudhu bhalobasa dio
bandhu tumi sudhu bhalobasa dio
Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

জনপ্রিয় খবর

জনপ্রিয় বিভাগ

সম্পাদক ও প্রকাশক : সুফি ফারুক ইবনে আবুবকর।

আমাদের সম্পর্কে

সঙ্গীত গুরুকুল, GOLN হলো সংগীতপ্রেমীদের জন্য একটি অনলাইন জ্ঞান ও তথ্যভান্ডার। এখানে থাকছে গানের কথা ও বাণী, শিল্পী ও সংগীত ব্যক্তিত্বের তথ্য, গানের ধরন, সংগীত শিক্ষা, ইতিহাস, রিভিউ এবং সংগীতজগতের সাম্প্রতিক নানা বিষয়। সংগীতকে জানা, শেখা ও ভালোবাসার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

ইমেইল করুন:

Press Release: pr@bn.musicgoln.com

Complaint: complaint@bn.musicgoln.com

Contact: +8801775895618

© ২০২৬ সঙ্গীত গুরুকুল, GOLN। সর্বস্বত্ব সংরক্ষিত।