ঝুমুর গান [ Jhumur Song, Music Genre ] গীত ধারা । সঙ্গীত

ঝুমুর গান গীত ধারা নিয়ে আজকের আলোচনা। বিহার রাজ্যের ছোট নাগপুর এবং সাঁওতাল পরগনার আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে প্রচলিত একধরনের লোকসংগীত ঝুমুর গান নামে পরিচিত। ঝুমুর গানের সুরে নিজস্ব একটি বৈশিষ্ট্য রয়েছে, যা অত্যন্ত মনোমুগ্ধকর ও হৃদয়গ্রাহী । আদিবাসী সাঁওতাল জনগোষ্ঠীর মধ্যে অসম্ভব জনপ্রিয় ঝুমুর গান মাদলের বোল ও বাশির সুরের সঙ্গে গাওয়া হয়ে থাকে। এই গানগুলোর আকার সাধারণত সংক্ষিপ্ত হয়। লৌকিক যে-কোনো বিষয় অবলম্বনেই ঝুমুর গান রচিত হতে পারে। তবে প্রেমবিষয়ক পদই এতে বিশেষ প্রাধান্য লাভ করে। ভারতের মানভূম, সিংভূম, বাঁকুড়া, ছোট নাগপুর এবং বাংলাদেশের দিনাজপুর, রংপুর, চাপাইনবাবগঞ্জ ইত্যাদি অঞ্চলে সাঁওতাল আদিবাসীরা ছড়িয়ে-ছিটিয়ে থাকার কারণে ঝুমুর গানের ভাষা ও আঙ্গিকে নানান বৈচিত্র্যের সমাবেশ ঘটেছে।

সঙ্গত কারণেই অঞ্চলভেদে ঝুমুর গানের নানান শ্রেণিবিভাগ দেখা যায়। সেগুলোর মধ্যে খেমটি ঝুমুর, ছৌ নাচের ঝুমুর, পাতা নাচের ঝুমুর, দাঁড়শালিয়া ঝুমুর বিশেষভাবে উল্লেখযোগ্য। সাধারণত ঝুমুর তালে নিবদ্ধ ঝুমুর গান বেশিরভাগ ক্ষেত্রেই শ্রুতিমধুর হয়ে থাকে।

ছোট ছোট রাঙন বেটি। ডারায় পরে চুল।
মোচড়ে বান্ধিতে কেশ। কদম ফুলের পারা।

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

জনপ্রিয় খবর

জনপ্রিয় বিভাগ

সম্পাদক ও প্রকাশক : সুফি ফারুক ইবনে আবুবকর।

আমাদের সম্পর্কে

সঙ্গীত গুরুকুল, GOLN হলো সংগীতপ্রেমীদের জন্য একটি অনলাইন জ্ঞান ও তথ্যভান্ডার। এখানে থাকছে গানের কথা ও বাণী, শিল্পী ও সংগীত ব্যক্তিত্বের তথ্য, গানের ধরন, সংগীত শিক্ষা, ইতিহাস, রিভিউ এবং সংগীতজগতের সাম্প্রতিক নানা বিষয়। সংগীতকে জানা, শেখা ও ভালোবাসার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

ইমেইল করুন:

Press Release: pr@bn.musicgoln.com

Complaint: complaint@bn.musicgoln.com

Contact: +8801775895618

© ২০২৬ সঙ্গীত গুরুকুল, GOLN। সর্বস্বত্ব সংরক্ষিত।