বেলাল খান । বাংলাদেশী সুরকার ও সংগীতায়োজক

বেলাল খান একজন বাংলাদেশী সুরকার ও সংগীতায়োজক। তিনি ২০১৪ সালে নেকাব্বরের মহাপ্রয়াণ চলচ্চিত্রের ‘নিশিপক্ষী’ গানের জন্য সুরকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এছাড়া তিনি পাগল তোর জন্য রে গানটি দিয়ে পরিচিতি পান। তিনি নিয়মিতভাবে চলচ্চিত্র, মিক্সড অ্যালবাম এবং নাটকের টাইটেল গান তৈরি ও সেগুলোতে কণ্ঠ দিতে থাকেন।

 

প্রাথমিক ও শিক্ষাজীবন

বেলাল খানের জন্ম টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার নলুয়া গ্রামে। তার পিতার নাম লুৎফর রহমান খান ও মাতার নাম বেদেনা রহমান। দুই ভাই এক বোনের মধ্যে বেলাল সবার বড়। ২০০১ সালে উচ্চ মাধ্যমিক সমাপ্ত করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগে ভর্তি হন। তবে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ সম্পন্ন করেন। বুলবুল ললিতকলা একাডেমী থেকে নজরুল সঙ্গীতের উপর চার বছর মেয়াদী কোর্স শেষ করেন।

সঙ্গীত জীবন

বেলাল ব্যাংকে চাকরির মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে চাকরি ছেড়ে সঙ্গীত শুরু করেন। শুরুতে ‘প্রাচীর’ নামের একটি ব্যান্ড দলও গঠন করেন। এসময় স্টেজ পারফরমেন্স করতেন।

 

২০০৯ সালে তিনি মনির খান ও বেবী নাজনীনের একক অ্যালবামের দুটি করে গান সুর করেন। শিল্পী কিরণের পাগল তোর জন্য রে গানটি ২০১১ সালে চলচ্চিত্রে ন্যান্সির সঙ্গে দ্বৈত সঙ্গীতে ব্যাপক পরিচিতি পান। নেকাব্বরের মহাপ্রয়াণ চলচ্চিত্রে ‘নিশিপক্ষী’ গানের জন্য সুরকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। গানটি মাসুদ পথিকের লেখা এবং মমতাজ বেগমের সুর করা।

২০১২ সালে বেলাল খানের প্রথম একক আলাপন প্রকাশিত হয়। তিনি চলচ্চিত্রের প্রায় ২৫টি গানে সুর করেছেন। তার সুরে কণ্ঠ দিয়েছেন বেবী নাজনীন, মমতাজ, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, আলম আরা মিনু, মনির খান, কনা, ন্যান্সি, রূপরেখা ব্যানার্জি, ইমরান, লিজা, পড়শীসহ অনেকে। তার সুরে প্রকাশিত হয়েছে জাগো বাংলাদেশ শিরোনামের একটি গান। এছাড়া তিনি অনন্ত জলিলের সিনেমা দিন: দ্য ডে-তে মোহাম্মদ রেজা হেদায়েতির সাথে ফারসি ভাষায় ‘চে কোনাম’ শিরোনামে একটি গানে কণ্ঠ দিয়েছেন।

অ্যালবাম

একক অ্যালবাম

  • আলাপন – ২০১২
  • আর একটিবার
  • যাবো বাড়ি
  • অচিনপুর
  • সাঁই

মিশ্র অ্যালবাম

  • আড়াল ভালবাসা
  • একলা প্রহর
Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

জনপ্রিয় খবর

জনপ্রিয় বিভাগ

সম্পাদক ও প্রকাশক : সুফি ফারুক ইবনে আবুবকর।

আমাদের সম্পর্কে

সঙ্গীত গুরুকুল, GOLN হলো সংগীতপ্রেমীদের জন্য একটি অনলাইন জ্ঞান ও তথ্যভান্ডার। এখানে থাকছে গানের কথা ও বাণী, শিল্পী ও সংগীত ব্যক্তিত্বের তথ্য, গানের ধরন, সংগীত শিক্ষা, ইতিহাস, রিভিউ এবং সংগীতজগতের সাম্প্রতিক নানা বিষয়। সংগীতকে জানা, শেখা ও ভালোবাসার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

ইমেইল করুন:

Press Release: pr@bn.musicgoln.com

Complaint: complaint@bn.musicgoln.com

Contact: +8801775895618

© ২০২৬ সঙ্গীত গুরুকুল, GOLN। সর্বস্বত্ব সংরক্ষিত।