যখন অসহ্য হয় শ্বাসরুদ্ধ হয়ে আসে – সলীল চৌধুরী । PSLP 1724

যখন অসহ্য হয় শ্বাসরুদ্ধ হয়ে আসে – সলীল চৌধুরী

যখন অসহ্য হয় শ্বাসরুদ্ধ হয়ে আসে - সলীল চৌধুরী । PSLP 1724

যখন অসহ্য হয় শ্বাসরুদ্ধ হয়ে আসে

যখন অসহ্য হয় শ্বাসরুদ্ধ হয়ে আসে,
মনে হয় এইবার ফেটে যাবে দম,
তখন আমার হয়ে শ্বাস ফেলে আমার কলম ।।

মাঝে মাঝে মনে হয় এইবার ভেঙে যাব
দুর্বিষহ জীবনের ভারে
অন্ধকারে ঢেকে যায় আশার সবিতা,
তখন খানিক ভার নিজ কাঁধে তুলে নেয়
আমার কবিতা৷৷

এ এক বিচিত্র পেশা, নিজেকে মাথায় করে,
দোরে দোরে হেঁকে হেঁকে ফেরি করে ফেরা!
বঞ্চনা কে অভ্যাসের ওড়না দিয়ে ঘেরা,
তবুও যখন তীক্ষ্ণধার হয়ে ওঠে বেনেদের ছুরি
তখন তোমায় মনে করি ৷৷

মনে করি কোনো এক বিচিত্র সন্ধ্যায়
তুমি পাশে বসেছিলে, শুধু মৃদু হেসেছিলে,
দূরে দূরে ডেকেছিল নাম হারা
কোনো এক পাখি,
তুমি কোনো কথা বলোনিক,
তবু তাকে
মনে মনে প্রেম বলে ডাকি ।।

Music Gurukul logo of Gurukul Online Learning Network 350X70 V.02

প্রকাশ কাল : ১৯৯০
কথা ও সুর : সলিল চৌধুরী
শিল্পী : শিবাজী চট্টোপাধ্যায়
PSLP 1724

 

 

YaifwwriN4BzRFCyqbslL4 যখন অসহ্য হয় শ্বাসরুদ্ধ হয়ে আসে - সলীল চৌধুরী । PSLP 1724
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


জনপ্রিয় খবর

জনপ্রিয় বিভাগ

সম্পাদক ও প্রকাশক : সুফি ফারুক ইবনে আবুবকর।

আমাদের সম্পর্কে

সঙ্গীত গুরুকুল, GOLN হলো সংগীতপ্রেমীদের জন্য একটি অনলাইন জ্ঞান ও তথ্যভান্ডার। এখানে থাকছে গানের কথা ও বাণী, শিল্পী ও সংগীত ব্যক্তিত্বের তথ্য, গানের ধরন, সংগীত শিক্ষা, ইতিহাস, রিভিউ এবং সংগীতজগতের সাম্প্রতিক নানা বিষয়। সংগীতকে জানা, শেখা ও ভালোবাসার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

ইমেইল করুন:

Press Release: pr@bn.musicgoln.com

Complaint: complaint@bn.musicgoln.com

Contact: +8801775895618

© ২০২৬ সঙ্গীত গুরুকুল, GOLN। সর্বস্বত্ব সংরক্ষিত।