রাগ গৌড় সারং । হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীত

রাগ গৌড় সারং উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে কল্যাণ ঠাটের অন্তর্গত রাগ বিশেষ। এর প্রকৃতি শান্ত। উভয় মধ্যম ব্যবহৃত হয়। এই বিচারে এই রাগটিকে কল্যাণ ঠাটের দ্বিতীয় ভাগের অন্তর্ভুক্ত হিসাবে বিবেচিত হয়ে থাকে। গৌড় সারং-এর সাথে মিল আছে বৃন্দাবনী সারং-এর।

 

রাগ গৌড় সারং

আরোহণ: স, গ র ম গ প হ্ম ধ প, ন ধ র্স
অবরোহণ : র্স ধ ন প, ধ হ্ম প, গ ম র, প র স
ঠাট : কল্যাণ
জাতি : সম্পূর্ণ-সম্পূর্ণ।
বাদীস্বর : গান্ধার
সমবাদী স্বর : ধৈবত
অঙ্গ : পূর্বাঙ্গ।
সময় : দিবা দ্বিতীয় প্রহর।
পকড় : স, গ র ম গ, প, র স।

 

তথ্যসূত্র:
সঙ্গীত পরিচিতি (উত্তরভাগ)। শ্রীনীলরতন বন্দ্যোপাধ্যায়। ৫ই ভাদ্র’ ‘৮০। ২১ আগষ্ট ‘৭৩
সঙ্গীত শাস্ত্র। তৃতীয় খণ্ড। শ্রীইন্দু ভূষণ রায়।

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

জনপ্রিয় খবর

জনপ্রিয় বিভাগ

আমাদের সম্পর্কে

সঙ্গীত গুরুকুল, GOLN হলো সংগীতপ্রেমীদের জন্য একটি অনলাইন জ্ঞান ও তথ্যভান্ডার। এখানে থাকছে গানের কথা ও বাণী, শিল্পী ও সংগীত ব্যক্তিত্বের তথ্য, গানের ধরন, সংগীত শিক্ষা, ইতিহাস, রিভিউ এবং সংগীতজগতের সাম্প্রতিক নানা বিষয়। সংগীতকে জানা, শেখা ও ভালোবাসার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

ইমেইল করুন:

Press Release: pr@bn.musicgoln.com

Complaint: complaint@bn.musicgoln.com

Contact: +8801775895618

© ২০২৬ সঙ্গীত গুরুকুল, GOLN। সর্বস্বত্ব সংরক্ষিত।