সঙ্গীত গুরুকুল ডেস্ক
প্রকাশ: ১ই জানুয়ারি ২০২৩, ৪:৩২ পিএম

রাগ নট বিলাবল উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে বিলাবল ঠাটের অন্তর্গত রাগ বিশেষ। এই রাগে আরোহণে শুদ্ধ নিষাদ এবং অবরোহণে কোমল নিষাদ ব্যবহৃত হয়। এর চলন বক্র। প্রকৃতি শান্ত।
আরোহণ: স গম, পম, গ, মর গমপ, ধনর্স
অবরোহণ : র্সন ধণ ধপ, মগ, মর স
ঠাট : বিলাবল
জাতি : সম্পূর্ণ-সম্পূর্ণ।
বাদীস্বর : ম (মতান্তরে ধ)
সমবাদী স্বর : স (মতান্তরে গ)
অঙ্গ : পূর্বাঙ্গ।
সময় : দিবা দ্বিতীয় প্রহর।
পকড় : স, গমর, গমপ, মগ, মরস।
তথ্যসূত্র:
উচ্চাঙ্গ ক্রিয়াত্মক সঙ্গীত। শক্তিপদ ভট্টাচার্য। নাথ ব্রাদার্স। ২২ সেপ্টেম্বর ১৯৮৭।
মন্তব্য