আবার আসিব ফিরে লিরিক্স [ Abar Ashibo Phire Lyrics ] । লোপামুদ্রা মিত্রা । Lopamudra Mitra

আবার আসিব ফিরে লিরিক্স [ Abar Ashibo Phire Lyrics ]

লোপামুদ্রা মিত্রা । Lopamudra Mitra

 

লোপামুদ্রা মিত্র হলেন একজন ভারতীয় সঙ্গীত শিল্পী। তিনি মূলত একজন বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত এবং আধুনিক বাঙলা গানের শিল্পী ও গীতিকার। তিনি ২০০১ সালে কলকাতার সুরকার ও পরিচালক জয় সরকারকে বিয়ে করেন।

তিনি ভারতের দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে জন্মগ্রহণ করেন এবং সেখানেই প্রতিপালিত হন। তিনি তাঁর বাবার কাছ থেকেই সর্বপ্রথম গানের শিক্ষা লাভ করেন৷ তারপর তাঁর মা এবং অন্যান্য অনেক বিশিষ্ট শিল্পির কাছ থেকে তিনি সঙ্গীত শিক্ষা গ্রহণ করেন৷

 

আবার আসিব ফিরে লিরিক্স [ Abar Ashibo Phire Lyrics ] । লোপামুদ্রা মিত্রা । Lopamudra Mitra

আবার আসিব ফিরে লিরিক্স

আবার আসিব ফিরে,

ধানসিঁড়িটির তীরে এই বাংলায়।
হয়তো মানুষ নয়, হয়তো শঙ্খচিল
শালিখের বেশে,
আবার আসিবো ফিরে,
ধানসিঁড়িটির তীরে এই বাংলায়।
হয়তো ভোরের কাক হয়ে
হয়তো ভোরের কাক হয়ে,
এই কার্তিকের নবান্নের দেশে
কুয়াশার বুকে ভেসে একদিন আসিব
আসিবো এ কাঁঠাল ছায়ায়।
আবার আসিব ফিরে,
ধানসিঁড়িটির তীরে এই বাংলায়।
হয়তো বা হাঁস হবো,
হাঁস হবো কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়,
সারাদিন কেটে যাবে কলমীর গন্ধভরা
জলে ভেসে ভেসে।
আবার আসিব আমি ফিরে,
আবার আসিব আমি ফিরে
বাংলার ক্ষেত মাঠ নদী ভালোবেসে।
জলাঙ্গীর ঢেউয়ে ভেজা বাংলার এই
এ সবুজ করুণ ডাঙ্গায়।
আবার আসিব ফিরে,
ধানসিড়িটির তীরে এই বাংলায়।
হয়তো দেখিবে চেয়ে
সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে,
হয়তো দেখিবে,
হয়তো শুনিবে
এক লক্ষ্মীপেঁচা ডাকিতেছে শিমূলের ডালে,
হয়তো শুনিবে।
হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক
উঠানের ঘাসে, ঘাসে,
রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক
সাদা ছেঁড়া পালে ডিঙ্গা বায়।
রাঙ্গা মেঘ সাঁতরায়ে অন্ধকারে,
রাঙ্গা মেঘ সাঁতরায়ে অন্ধকারে
দেখিবে ধবল বক আসিতেছে নীড়ে।
আমারেই পাবে ইহাদের ভীড়ে
এ সবুজ করুণ ডাঙায়।
আবার আসিব ফিরে,
ধানসিঁড়িটির তীরে এই বাংলায়।
হয়তো মানুষ নয়, হয়তো শঙ্খচিল
শালিখের বেশে,
আবার আসিব ফিরে,
ধানসিঁড়িটির তীরে এই বাংলায়।

Abar Ashibo Phire Lyrics

Abar ashibo phire dhanshiritir tire

Ei banglay

Hoyto manush noy, hoyto ba sankhachil

Shaliker beshe

Abar asibo fire dhanshiritir tire

Ei banglay

MUSIC

Hoyto ba bhorer kak hoye

Hoyto ba vorer kak hoye

Ei kartik-er nobanner e deshe

Kuyashar buke bhese ekdin ashibo

Ashibo e kathal chayay

Abaar Ashibo Phire dhan-shiritir tire

Ei banglay

MUSIC

Hoyto ba hansh hobo

Hansh hobo kishorir

Ghungur rohibe lal paay

Saradin kete jabe kolmir gondho-vora

Jole bhese vese

Abar ashibo ami fire.

Abar asibo ami phire.

Banglar khet- maath

Nodi bhalobeshe

Jolongir dheu-e, veja banglar e

E sobuj karun dangay

Abaar Asibo Fire dhanshiri-tir tire

Ei banglay

Hoyto dekhibe cheye

Sudorshon uriteche sondharo batashe

Hoyto dekhibe

Hoyto sunibe ek lokkhi pecha

Dakiteche shimuler daale

Hoyto sunibe

Hoyto khoi-er dhan

Chorateche sishu ek

Uthaner ghase ghase

Rupshar ghola jole hoyto kishore ek

Shada chera pale dinga baay

Ranga megh satray ondhokare

Ranga megh santray andhokare

Dekhibe dhobol bok asiteche nire

Amarei pabe ehader bhire

E shobuj korun dangay

Abar ashibo phire dhanshiritir tire

Ei banglay….

 

আবার আসিব ফিরে লিরিক্স [ Abar Ashibo Phire Lyrics ] । লোপামুদ্রা মিত্রা । Lopamudra Mitra

Leave a Comment