দয়াল তোমারও লাগিয়া [ Doyal Tomaro Lagiya ]

“দয়াল তোমারো লাগিয়া” গানটি লিখেছেন পরাণ ফকির এবং সুর করেছেন  নবীন চন্দ্র রাজবংশী । এইটি একটি বাউল গান ।

দয়াল তোমারও লাগিয়া [ Doyal Tomaro Lagiya ]

গীতিকারঃ পরাণ ফকির

সুরকারঃ নবীন চন্দ্র রাজবংশী

দয়াল তোমারও লাগিয়া [ Doyal Tomaro Lagiya ]

দয়াল তোমারও লাগিয়া যোগিনী সাজিব

 

তুমি কোন্‌বা দেশে রইলারে দয়াল চান

তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ

তুমি কোন্‌বা দেশে রইলারে দয়াল চান

 

দয়াল তোমারও লাগিয়া যোগিনী সাজিব

আমি সঁইপা দিব আমার মন ও প্রাণ

তুমি কোন্‌বা দেশে রইলারে দয়াল চান

 

দয়াল তোমারও লাগিয়া দেশে না বৈদেশে

আমি পাইতাছি পিরিতির ফল

তুমি কোন্‌বা দেশে রইলারে দয়াল চান

 

যেমন শিমুলের তুলা বাতাসে ওড়ে রে

তুমি সেইমতো উড়াইলা আমার প্রাণ

তুমি কোন্‌বা দেশে রইলারে দয়াল চান

পরান ফকির:

দয়াল তোমারও লাগিয়া গায়ক পরান ফকির ছোটবেলায় বুদ্ধি হওয়ার পর থেকেই প্রতিবছর নিয়ম করে গোক্ষুনাথের গান শোনার সৌভাগ্য তার হয়েছিল।শুধু একটা বাদ্যযন্ত্র বাজিয়েও যে এমন মধুর সুরের গান করা সম্ভব, সেটা তখন থেকেই জেনেছিলাম। তিনি তার ওস্তাদ আলতাফ ফকির এর কাছ থেকে তার বাদ্যযন্ত্রের শিক্ষা নেন ।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

জনপ্রিয় খবর

জনপ্রিয় বিভাগ

সম্পাদক ও প্রকাশক : সুফি ফারুক ইবনে আবুবকর।

আমাদের সম্পর্কে

সঙ্গীত গুরুকুল, GOLN হলো সংগীতপ্রেমীদের জন্য একটি অনলাইন জ্ঞান ও তথ্যভান্ডার। এখানে থাকছে গানের কথা ও বাণী, শিল্পী ও সংগীত ব্যক্তিত্বের তথ্য, গানের ধরন, সংগীত শিক্ষা, ইতিহাস, রিভিউ এবং সংগীতজগতের সাম্প্রতিক নানা বিষয়। সংগীতকে জানা, শেখা ও ভালোবাসার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

ইমেইল করুন:

Press Release: pr@bn.musicgoln.com

Complaint: complaint@bn.musicgoln.com

Contact: +8801775895618

© ২০২৬ সঙ্গীত গুরুকুল, GOLN। সর্বস্বত্ব সংরক্ষিত।