আমার মন পাখি মিশিতে চায় [ Amar mon pakhi mishite chay ]

“আমার মন পাখি মিশিতে চায়” গানটি লিখেছেন মলয়া সংগীতের জনক, মরমী সাধক, কবি, বাউল, সমাজ সংস্কারক ও অসংখ্য অসাধারণ গানের গীতিকার, সুরকার ও গায়ক মনমোহন দত্ত । গানটি গেয়েছেন বিমান চন্দ্র বিশ্বাস । 

আমার মন পাখি মিশিতে চায় [ Amar mon pakhi mishite chay ]

গীতিকারঃ মনমোহন দত্ত

প্রথম রেকর্ডের কন্ঠশিল্পীঃ বিমান চন্দ্র বিশ্বাস । 

আমার মন পাখি মিশিতে চায় [ Amar mon pakhi mishite chay ]

আমার মন পাখি মিশিতে চায়
গিয়ে ঐ সব পাখীর দলে
মন পাখি মিশিতে চায়।
যেসব পাখি ফাঁকি দিয়ে।।
ঘুরে বেড়ায় বন জঙ্গলে৷
মন পাখি মিশিতে চায়।
গিয়ে ঐ সব পাখীর দলে
মন পাখি মিশিতে চায়।
কত করে করি মানা,
পাখীরে বাসা ছেড় না।।

সে আমার কথা শুনে না

তার সনে পারিনা বলে।
মন পাখি মিশিতে চায়
গিয়ে ঐ সব পাখীর দলে
মন পাখি মিশিতে চায়।
শিকলি কেটে ময়না টিয়া,
ঐ সব পাখীর দলে গিয়া।।
আবোল তাবোল বোল্ বলিয়া
হারা হতে চায় মূলে৷
মন পাখি মিশিতে চায়
গিয়ে ঐ সব পাখীর দলে
মন পাখি মিশিতে চায়।
ওরে রে ও জঙ্গলা পাখি,
আর তুমি দিওনা ফাঁকি।।
মনোমোহনের মন আঁখি
কেমনে রাখি উলটা চলে
মন পাখি মিশিতে চায়
গিয়ে ঐ সব পাখীর দলে
মন পাখি মিশিতে চায়
যেসব পাখি ফাঁকি দিয়ে।।
ঘুরে বেড়ায় বন জঙ্গলে
মন পাখি মিশিতে চায়
গিয়ে ঐ সব পাখীর দলে
মন পাখি মিশিতে চায়।

মনমোহন দত্তঃ 

আমার মন পাখি মিশিতে চায় গীতিকার মনমোহন দত্ত ছিলেন মলয়া সংগীতের জনক, মরমী সাধক, কবি, বাউল, সমাজ সংস্কারক ও অসংখ্য অসাধারণ গানের গীতিকার, সুরকার ও গায়ক। মনমোহন দত্তের লেখা গানগুলো সুর দিয়েছেন ওস্তাদ আলাউদ্দীন খাঁ এর জ্যেষ্ঠ ভ্রাতা আফতাব উদ্দিন। মনমোহন দত্ত ব্রিটিশ ভারতের ব্রাক্ষণবাড়ীয়া জেলার নবীনগর উপজেলার

মনমোহন দত্তের চিন্তাভাবনার পরিচয় তার গানেই পাওয়া যায় । সমকালীন নানা কুসংস্কার, সামাজিক বিভেদ, সাম্প্রদায়িকতাসহ বিভিন্ন কুপ্রথার বিরুদ্ধে তিনি গানের মাধ্যমে প্রতিবাদ তুলে ধরেন। তার গানে স্রষ্টা ও সৃষ্টির অলৌকিক সর্ম্পকও খুব সাবলীলভাবে ফুটে উঠে। তার গান নিয়ে শিল্পকলা একাডেমী, জাতীয় নাট্যশালাসহ দেশের বিভিন্ন শীর্ষ স্থানীয় সংস্থা বিভিন্ন সময় গবেষণাসহ স্মরণনভা অনুষ্ঠিত হয়। অর্ন্তগত সাতমোড়া গ্রামে ১২৮৪ বঙ্গাব্দের ১০ই মাঘ জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল পদ্মনাথ দত্ত ও মাতার নাম ছিল হর মৌহিনি।

তিনি ১৩১৬ বঙ্গাব্দের ২০শে আশ্বিন মারা যান । 

Leave a Comment