রাগ পূরবী ভারতীয় সঙ্গীত শাস্ত্রে বর্ণিত রাগ বিশেষ। এই রাগে কোমল ঋষভ এবং তীব্র মধ্যম ছাড়া বাকি সকল স্বর শুদ্ধ। তবে উভয় মধ্যম ব্যবহার লক্ষ্য করা যায়।
রাগ পূরবী
আরোহণ: স ঋ গ হ্ম প দ ন র্স
অবরোহণ : র্স ন দ প হ্ম গ ম গ ঋ স
ঠাট : পূরবী
জাতি : সম্পূর্ণ-সম্পূর্ণ।
বাদীস্বর : গান্ধার
সমবাদী স্বর : নিষাদ
অঙ্গ : উত্তরাঙ্গ।
সময় : সন্ধ্যা
পকড় : ন্ স ঋগ, মগ, হ্মগ, ঋগ ঋস
তথ্যসূত্র:
রাগ বিন্যাস (প্রথম কলি)। শ্রীশচীন্দ্র নাথ ভট্টাচার্য্য। এস, চন্দ্র এন্ড কোং। শারদীয়া সপ্তমী, সেপ্টেম্বর ১৯৭৬।
हिन्दुस्थानी सङ्गीत पद्धति क्रमिक पुस्तक मालिका दुसरी पुस्तक। হিন্দুস্থানী পণ্ডিত বিষ্ণুনারায়ণ ভাতখণ্ডে। এপ্রিল ১৯৫৪।

সুফি ফারুক ইবনে আবুবকর একজন বাংলাদেশি শিক্ষক, উদ্যোক্তা, সঙ্গীতানুরাগী ও সঙ্গীতের পৃষ্ঠপোষক। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গীত, বিশেষত শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে তিনি নিয়মিত লেখালেখি ও গবেষণামূলক চর্চা করেন। সঙ্গীতের ঐতিহ্য, নান্দনিকতা ও জ্ঞানকে বৃহত্তর মানুষের কাছে পৌঁছে দিতে তিনি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে চলেছেন। সঙ্গীতের প্রচার, প্রসার ও সংরক্ষণে তাঁর আগ্রহ এবং সক্রিয় ভূমিকা তাঁকে একজন নিবেদিতপ্রাণ সঙ্গীতপ্রেমী হিসেবে পরিচিত করেছে।














