পিঞ্জর খুলে দিয়েছি [ Pinjor Khule Diyechi ]

পিঞ্জর খুলে দিয়েছি [ Pinjor Khule Diyechi ]
লেবেলঃ স্টুডিও গুরুকুল [ Studio Gurukul ]
প্রযোজনাঃ সঙ্গীত গুরুকুল [ Music Gurukul ]
কাভারঃ শহীদ [ Shohid ]

 

Music Gurukul Logo 512x512

 

পিঞ্জর খুলে দিয়েছি

যা রে যাবি যদি যাযা রে যাবি যদি যাযা রে যাবি যদি যা
পিঞ্জর খুলে দিয়েছিযা কিছু কথা ছিল ভুলে গিয়েছি
যা রে যাবি যদি যাযা রে যাবি যদি যা
যা রে বাঁধন কেটে যাযা রে হৃদয় ভেঙ্গে যা
যা রে বাঁধন কেটে যাযা রে হৃদয় ভেঙ্গে যা
শুনেছি খাঁচার পাখি আপন হবার নয়জানি রে জানি তোকে ভালোবাসা ভালো নয়শুনেছি খাঁচার পাখি আপন হবার নয়জানি রে জানি তোকে ভালোবাসা ভালো নয়
পিঞ্জর খুলে দিয়েছিযা কিছু কথা ছিল ভুলে গিয়েছি
যা রে যাবি যদি যাযা রে যাবি যদি যা
যা রে আকাশে উড়ে যাযা রে পথ ভুলে যা
যা রে আকাশে উড়ে যাযা রে পথ ভুলে যা
জানি রে এ জীবনে তোকে পাবার নয়আকাশের ঠিকানা খুঁজে পাবার কথা নয়জানি রে এ জীবনে তোকে পাবার নয়আকাশের ঠিকানা খুঁজে পাবার কথা নয়
পিঞ্জর খুলে দিয়েছিযা কিছু কথা ছিল ভুলে গিয়েছি
যা রে যাবি যদি যাযা রে যাবি যদি যা
পিঞ্জর খুলে দিয়েছি
যা কিছু কথা ছিল ভুলে গিয়েছিযা রে যাবি যদি যাযা রে যাবি যদি যাযা রে যাবি যদি যাযা রে যাবি যদি যা
Google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

বশির আহমেদ :

বশির আহমেদ (জন্ম: ১৯৩৯ — মৃত্যু: ১৯ এপ্রিল, ২০১৪) একজন বাঙালী সংগীতশিল্পী। বাংলাদেশী এই সঙ্গীতশিল্পী পাকিস্তান আমলে আহমেদ রুশদি বলে পরিচিত ছিলেন। তিনি শিল্পী নূর জাহানের সঙ্গে অনেক উর্দূ গান গেয়েছেন।

১৯৩৯ সালের ১৯ নভেম্বর কলকাতার খিদিরপুরে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম নাসির আহমেদ। দিল্লির এক পরিবারের সন্তান বশির আহমেদ কলকাতায় ওস্তাদ বেলায়েত হোসেনের কাছ থেকে সঙ্গীত শেখার পর মুম্বাইয়ে চলে যান। সেখানে উপমহাদেশের প্রখ্যাত ওস্তাদ বড়ে গোলাম আলী খাঁ’র কাছে তালিম নেন।

১৯৬৪ সালে সপরিবারে ঢাকায় আসেন। ঢাকায় আসার আগেই উর্দু চলচ্চিত্রে গান গাওয়া শুরু করে বশির আহমেদ। চলচ্চিত্রে ‘যব তোম একেলে হোগে হাম ইয়াদ আয়েঙ্গে’ গানটি পাকিস্তানে ব্যাপক জনপ্রিয়তা পায়। তার কণ্ঠস্বর ছিল মাধুর্যে ভরা। রাগ সঙ্গীতেও দখল ছিল তার। ওস্তাদ বড়ে গুলাম আলী খানের কাছে তালিম নেন তিনি। তালাশ চলচ্চিত্রে বিখ্যাত শিল্পী তালাত মাহমুদের সঙ্গে কাজ করেন। ২০১৪ সালের ১৯ এপ্রিল, শনিবার মোহাম্মদপুরে নিজের বাসায় তিনি মারা যান।

 

পিঞ্জর খুলে দিয়েছি [ Pinjor Khule Diyechi ] নিয়ে কভার ঃ

 

Leave a Comment