বলো স্বরূপ কোথায় [ Bolo Sorup Kothay Amar ]
লেবেলঃ স্টুডিও গুরুকুল [ Studio Gurukul ]
প্রযোজনাঃ সঙ্গীত গুরুকুল [ Music Gurukul ]
কাভারঃ তুষা হাসান [ Tusha Hasan ]
![বলো স্বরূপ কোথায় [ Bolo Sorup Kothay Amar ] 2 Music Gurukul Logo 512x512](https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/08/cropped-cropped-512x512-84.png)
বলো স্বরূপ কোথায়
বল স্বরূপ কোথায় আমার
সাধের পেয়ারী।
যার জন্যে হয়েছি রে,
যার জন্যে হয়েছি রে, দন্ড ধারী
বলো স্বরূপ কোথায় আমার
সাধের পেয়ারী।
রামানন্দ দরশনে,
পূর্ব ভাব উদয় মনে
যাবো আমি কার বাসনে,
যাবো আমি কার বাসনে
সেহি পুরি।
বলো স্বরূপ কোথায় আমার
সাধের পেয়ারী।
আর কি রে এই সঙ্গ পাবো
মনেরই সাধ মিটাইবো,
পরমানন্দে রবো, পরমানন্দে রবো
আহা মরি।
বলো স্বরূপ কোথায় আমার
সাধের পেয়ারী।
গৌরঙ্গ এই দিনে বলে
আকুল হলাম তিলে তিলে,
লালন বলে ব্রজলীলে,
লালন বলে ব্রজলীলে
কি মাধুরী।
বলো স্বরূপ কোথায় আমার
সাধের পেয়ারী।
![বলো স্বরূপ কোথায় [ Bolo Sorup Kothay Amar ] 3 Google news](https://bn.musicgoln.com/wp-content/uploads/2023/03/Google_news_logo.png)
লালন শাহ ঃ
লালন (১৭ অক্টোবর ১৭৭৪ – ১৭ অক্টোবর ১৮৯০) ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন বাঙালি; যিনি ফকির লালন, লালন সাঁই, লালন শাহ, মহাত্মা লালন ইত্যাদি নামেও পরিচিত। তিনি একাধারে একজন আধ্যাত্মিক ফকির সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক এবং দার্শনিক। তিনি অসংখ্য গানের গীতিকার, সুরকার ও গায়ক ছিলেন। লালনকে বাউল গানের অগ্রদূতদের অন্যতম একজন হিসেবে বিবেচনা করা হয় এবং তার গান উনিশ শতকে বেশ জনপ্রিয়তা অর্জন করে।
লালন ছিলেন একজন মানবতাবাদী সাধক। যিনি ধর্ম, বর্ণ, গোত্রসহ সকল প্রকার জাতিগত বিভেদ থেকে সরে এসে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন। অসাম্প্রদায়িক এই মনোভাব থেকেই তিনি তার গান রচনা করেছেন। তার গান ও দর্শন যুগে যুগে প্রভাবিত করেছে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ও অ্যালেন গিন্সবার্গের মতো বহু খ্যাতনামা কবি, সাহিত্যিক, দার্শনিক, বুদ্ধিজীবীসহ অসংখ্য মানুষকে। তার গানগুলো যুগে যুগে বহু সঙ্গীতশিল্পীর কণ্ঠে লালনের এই গানসমূহ উচ্চারিত হয়েছে। গান্ধীরও ২৫ বছর আগে, ভারত উপমহাদেশে সর্বপ্রথম, তাকে ‘মহাত্মা’ উপাধি দেয়া হয়েছিল।
বলো স্বরূপ কোথায় [ Bolo Sorup Kothay Amar ] নিয়ে কভার ঃ
![বলো স্বরূপ কোথায় [ Bolo Sorup Kothay Amar ] 1 বলো স্বরূপ কোথায়](https://bn.musicgoln.com/wp-content/uploads/2024/01/বলো-স্বরূপ-কোথায়.webp)