সাধারণত শৃঙ্গার-রসাত্মক চটুল শ্রেণির গানকেই বলা হয়ে থাকে আধুনিক গান। প্রেম-বিরহ-প্রকৃতি-নারী এসবই হচ্ছে আধুনিক’ গানের বিষয়বস্তু। আধুনিক ‘গানের বাণী ও সুর হয় সাধারণত সহজ, সরল ও চঞ্চল প্রকৃতির। অনেক শ্রোতার কাছে এ কারণেই আধুনিক ‘গানের একটি ভিন্নতর আবেদন রয়েছে।
আধুনিক গান । গীত ধারা । সঙ্গীত
নিম্নে একটি আধুনিক ‘গানের উদাহরণ দেওয়া হলো –
চাঁদের পাড়ায় থাকো নাকি
ঘুম কেড়েছো সুখ কেড়েছো
তুমি ছাড়া শূন্য হৃদয়
জোছনা মাখা সারা অঙ্গ
নদীর ঘাটে জলকে যাও সাঁঝের আঁধার হয় যে উধাও
ডাগর দুটি পদ্ম আঁখি
একটুখানি হাসলে গালে
চন্দ্রালোকে রূপের সাগর
ওগো চাঁদ সুন্দরী
মন করেছো চুরি
এখন কী যে করি ।
ঝলমল ঝলমল করে
রুমঝুম নূপুর পরে
দেখে চাঁদের পরী ॥
টলমল টলমল করে
মিষ্টি টোল পড়ে চাই যে দিতে পাড়ি ।
[গীতিকার : ফিরোজ আহমেদ ইকবাল, সুরকার : কাজী মুখলেসুর রহমান কাজল, শিল্পী : রবি চৌধুরী, তাল : কাহারবা (৮ মাত্রা)]


সুফি ফারুক ইবনে আবুবকর একজন বাংলাদেশি শিক্ষক, উদ্যোক্তা, সঙ্গীতানুরাগী ও সঙ্গীতের পৃষ্ঠপোষক। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গীত, বিশেষত শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে তিনি নিয়মিত লেখালেখি ও গবেষণামূলক চর্চা করেন। সঙ্গীতের ঐতিহ্য, নান্দনিকতা ও জ্ঞানকে বৃহত্তর মানুষের কাছে পৌঁছে দিতে তিনি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে চলেছেন। সঙ্গীতের প্রচার, প্রসার ও সংরক্ষণে তাঁর আগ্রহ এবং সক্রিয় ভূমিকা তাঁকে একজন নিবেদিতপ্রাণ সঙ্গীতপ্রেমী হিসেবে পরিচিত করেছে।







![গীত ঘরানা, কণ্ঠশিল্পী বা গানের ঘরানা [ সঙ্গীতের ঘরানা ] Vocal Gharana of Music 3 গীতি বা কণ্ঠশিল্পী ঘরানা](https://bn.musicgoln.com/wp-content/uploads/2009/09/গীতি-বা-কণ্ঠশিল্পী-ঘরানা-1024x536.jpg)





