Table of Contents
গানের মূল তথ্য
| বিষয় | তথ্য |
| গানের নাম | শীতের সকালে |
| কণ্ঠশিল্পী | চন্দন জামান আলী |
| গীতিকার | উইনিং |
| সুরকার | উইনিং |
| গানের ধরন | প্রকৃতি ও পরিবেশনির্ভর আধুনিক বাংলা গান |
গানের পরিচিতি ও ভাবসংক্ষেপ
শীতের সকালে
হিমেল ভোরে ভাসে
কুয়াশারই মেঘ
জড়িয়ে রাখে তার আঁচলে
ধীরে ধীরে হেসে
ছড়িয়ে পড়ে
দিনের আলো
শীতের সকালে
শিশির ভেজা মাঠ পেরিয়ে
নবীন রোদের ধারা আসে ভেসে
গাঁয়ের মাঠে মৃদু রোদে
প্রানের সাড়া যেন ওঠে জেগে
রাতের স্মৃতি হারায় আড়ালে
ধীরে ধীরে হেসে
ছড়িয়ে পড়ে
দিনের আলো
শীতের সকালে
সুবাস জড়ানো ঝরা ফুলে
উঠোন ভরে ওঠে রঙিন হয়ে
ছেঁড়া কাগজে আগুন জ্বেলে
উল্লাসে মেতে ওঠে কিছু ছেলে
পুরোনো সময় তারা যায় যে ভুলে
হিমেল ভোরে ভাসে
কুয়াশারই মেঘ
জড়িয়ে রাখে তার আঁচলে
Shiter Sokale
Himel bhore bhase
Kuyashar-i megh
Joriye rakhe tar anchole
Dhire dhire hese
Choriye pore
Diner alo
Shiter sokale
Shishir bheja math periye
Nobin roder dhara ase bhese
Gayer mathe mridu rode
Praner sara jeno othe jege
Rater smriti haray arale
Dhire dhire hese
Choriye pore
Diner alo
Shiter sokale
Subash jorano jhora phule
Uthon bhore othe rongin hoye
Chhera kagoj-e agun jwele
Ullashe mete othe kichhu chhele
Purono shomoy tara jay je bhule
Himel bhore bhase
Kuyashar-i megh
Joriye rakhe tar anchole
মূল ভাব ও বিশ্লেষণ
- প্রকৃতির রূপান্তর: ভোরের আলো ফোটার সাথে সাথে রাতের হিমেল নিরবতা কেটে জীবনমুখী প্রাণের স্পন্দন জেগে ওঠে।
- শৈশব ও স্মৃতির উদ্যাপন: ‘ছেঁড়া কাগজে আগুন জ্বেলে’ উষ্ণতা নেওয়ার ছোট ছোট গ্রাম্য আনন্দ বাঙালির শীতকালীন স্মৃতিকে মনে করিয়ে দেয়।












