অণিমা মুক্তি গোমেজ একজন বাঙালি সঙ্গীত শিল্পী । তাকে পল্লিগীতির সুধাকণ্ঠী শিল্পী বলা হয়।
Table of Contents
পারিবারিক জীবন
অণিমা মুক্তি গোমেজের জন্ম ঢাকার নবাবগঞ্জের হাসনাবাদে। রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষা ও সংগীতে স্নাতকোত্তর। ঢাকা ক্রেডিট কালচারাল একাডেমির অধ্যক্ষ। স্বামী ক্রীড়াবিদ রঞ্জিত চন্দ্র দাস।
অণিমা মুক্তি গোমেজ এখন নিয়মিত কবিতা ছড়া, গল্প, উপন্যাস ও প্রবন্ধ লিখেছেন। বিভিন্ন দেশে সঙ্গীত পরিবেশনা করে তিনি সুনাম অর্জন করেছেন। ‘মানুষ রতন’, ‘সাগর কূলের নাইয়া’, ‘মনের মানুষ’, ‘বন্ধু দয়াময়’ এবং ‘উজান দেশের মাঝি’ তাঁর জনপ্রিয় অ্যালবাম।
শ্রীপুর সাহিত্য পরিষদ পুরস্কার, ঋষিজ শিল্পীগোষ্ঠী সম্মাননা, ‘অনন্যা শীর্ষ দশ নারী’ সম্মাননা, বাংলাদেশ বিনোদন সাংবাদিক সংস্থা পদক, ঢাকা কালচারাল রিপোর্টার্স ইউনিটি পদক, বাংলাদেশ মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন পদক, ঢাকা বিভাগীয় লোকসংগীত চ্যাম্পিয়ান পদক, আন্তঃমহাবিদ্যালয় সংগীত চ্যাম্পিয়ান পদক এবং ভারতের শিলচর লোকসংগীত উৎসব সম্মাননা ও ত্রিপুরা ফোকলোর একাডেমি প্রদত্ত ‘লোকসংগীত অনন্যা’ সম্মাননা তার সাহিত্য ও সংগীতচর্চায় স্বীকৃতি। গবেষণার জন্য দুইবার লাভ করেছেন তথ্য মন্ত্রণালয়ভুক্ত বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ফেলোশিপ।
ম্যাজিক বাউলিয়ানা (বিচার ও প্রশিক্ষণ), মাছরাঙ্গা টেলিভিশন, ২০১৬
ম্যাজিক বাউলিয়ানা (বিচার ও প্রশিক্ষণ), মাছরাঙ্গা টেলিভিশন, ২০১৯
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন
গুরুত্বপূর্ণ অনুষ্ঠান
একক সংগীতসন্ধ্যা, বিশ্বসাহিত্য কেন্দ্র, ঢাকা, ১৯৯৫
বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত জাতীয় লোকসংগীত উৎসব ১৯৯৬, ১৯৯৭, ১৯৯৮, ২০০২, ২০০৬, ২০১০ সালে জনপ্রিয় লোককাহিনি ‘রূপবান’ গীতিনৃত্যনাট্যে মূল চরিত্র রূপবানের গানে কণ্ঠদান।
ভারতীয় হাইকমিশন ইন্দিরা গান্ধী মিলনায়তনে এক সংগীত পরিবেশনা, ঢাকা ২০১৪
মন্তব্য