জেমস বাবা হলেন, নতুন বিয়ে ও সন্তানের খবর প্রকাশ

বাংলাদেশের সংগীতজগতের ‘গুরু’ এবং নগরবাউলখ্যাত রকস্টার মাহফুজ আনাম জেমস চার মাস আগে বাবা হয়েছেন। বিষয়টি এতদিন গোপন রেখেছিলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে জেমস নিজেই সন্তানের জন্মের সঙ্গে নিজের নতুন বিয়ে ও পরিবারের খবর জানান।

জানা গেছে, ২০২৪ সালে জেমস বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিনকে বিয়ে করেন। বিয়ের পর তিনি নাম পরিবর্তন করে নামিয়া আনাম হয়েছেন। চলতি বছরের জুন মাসে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে জন্ম নেয় তাদের প্রথম সন্তান, যার নাম রাখা হয়েছে জিবরান আনাম।

বাবা হওয়ার অনুভূতি জানিয়ে জেমস বলেন, “বাবা হওয়ার অনুভূতি অসাধারণ, ভাষায় প্রকাশ করার মতো নয়। আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাকে সুস্থ সন্তান দান করেছেন। সবাই মা ও সন্তানের জন্য দোয়া রাখবেন।”

নামিয়া যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছেন এবং জন জে কলেজ থেকে ক্রিমিনাল জাস্টিসে স্নাতক। জেমসের সঙ্গে পরিচয় হয় ২০২৩ সালের জুনে লস অ্যাঞ্জেলেসের একটি অনুষ্ঠানে। এক বছরের সম্পর্কের পর ২০২৪ সালের ১২ জুন ঢাকায় পরিবারের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়। এরপর ২০২৫ সালের ৮ জুন নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে জন্ম নেয় জিবরান আনাম।

জেমসের প্রথম স্ত্রী ছিলেন চলচ্চিত্র অভিনেত্রী রথি। ১৯৯১ সালে তাদের বিয়ে হয় এবং ২০০৩ সালে বিচ্ছেদ ঘটে। দ্বিতীয় স্ত্রী বেনজীর সাজ্জাদের সঙ্গে ২০০০ সালে পরিচয় হয় এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্রে বিয়ে করেন, যা ২০১৪ সালে বিচ্ছেদে গড়ায়। প্রথম সংসারে জেমসের এক পুত্র ও এক কন্যা, দ্বিতীয় সংসারে একটি কন্যাসন্তান রয়েছে।

Tags :

জনপ্রিয় খবর

জনপ্রিয় বিভাগ

সম্পাদক ও প্রকাশক : সুফি ফারুক ইবনে আবুবকর।

আমাদের সম্পর্কে

সঙ্গীত গুরুকুল, GOLN হলো সংগীতপ্রেমীদের জন্য একটি অনলাইন জ্ঞান ও তথ্যভান্ডার। এখানে থাকছে গানের কথা ও বাণী, শিল্পী ও সংগীত ব্যক্তিত্বের তথ্য, গানের ধরন, সংগীত শিক্ষা, ইতিহাস, রিভিউ এবং সংগীতজগতের সাম্প্রতিক নানা বিষয়। সংগীতকে জানা, শেখা ও ভালোবাসার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

ইমেইল করুন:

Press Release: pr@bn.musicgoln.com

Complaint: complaint@bn.musicgoln.com

Contact: +8801775895618

© ২০২৬ সঙ্গীত গুরুকুল, GOLN। সর্বস্বত্ব সংরক্ষিত।