নুসরাত ফতেহ আলী খানের স্মরণে ‘শাম-ই-নুসরাত’

উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী ওস্তাদ নুসরাত ফতেহ আলী খানকে স্মরণে ঢাকায় আয়োজন করা হচ্ছে সুফি সংগীতের সন্ধ্যা ‘শাম-ই-নুসরাত’। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ২৫ অক্টোবর, শনিবার সন্ধ্যা ৬টায়, আগারগাঁওয়ের জাতীয় গ্রন্থাগার মিলনায়তনে। যৌথভাবে আয়োজন করছে ক্যাপিটাল কার্ভ কমিউনিকেশনস এবং কারার-দ্য সুফি ব্যান্ড।

আয়োজকরা জানিয়েছেন, অনুষ্ঠানের মূল উদ্দেশ্য নুসরাত ফতেহ আলী খানের অসাধারণ সংগীতজীবন এবং তার আধ্যাত্মিক সুরের প্রতি শ্রদ্ধা নিবেদন। কনসার্টে পরিবেশিত হবে সুফি ঘরানার কাওয়ালি ও আধ্যাত্মিক সংগীত। অনুষ্ঠানে পারফর্ম করবেন সুফি ব্যান্ড কারার। এছাড়া থাকবে সুফি নৃত্য পারফরম্যান্স। কনসার্টের টিকিটের দাম রাখা হয়েছে এক হাজার টাকা। টিকিট পাওয়া যাচ্ছে টিকিটো বাংলাদেশ ওয়েবসাইটে।

ওস্তাদ নুসরাত ফতেহ আলী খান পাকিস্তানের একজন কিংবদন্তি সংগীতশিল্পী ছিলেন। তিনি কাওয়ালি গানকে আন্তর্জাতিক অঙ্গনে জনপ্রিয় করে তোলেন এবং ‘শাহেনশাহ-ই-কাওয়ালি’ বা কাওয়ালির সম্রাট হিসেবে খ্যাত।

নুসরাত ফতেহ আলী খান ১৯৪৮ সালের ১৩ অক্টোবর পাকিস্তানের একটি কাওয়ালি পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতাও একজন প্রখ্যাত কাওয়ালি শিল্পী ছিলেন। ১৯৭১ সালে চাচার মৃত্যুর পর পারিবারিক কাওয়ালি দলের নেতৃত্ব তিনি গ্রহণ করেন। জনপ্রিয় কিছু গান হলো ‘তুমহে দিল লাগি ভুল জানি প্যারেগি’, ‘আলী মওলা’, ‘মাস্ত কালান্দার’, ‘আল্লাহু আল্লাহু’। সংগীতে অসামান্য অবদানের জন্য তিনি পেয়েছেন প্রাইড অব পারফরম্যান্স, পিটিভি লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডসহ বহু পুরস্কার।

নুসরাত ফতেহ আলী খান ১৯৯৭ সালের ১৬ আগস্ট মাত্র ৪৮ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে লন্ডনে প্রয়াত হন।

Tags :

জনপ্রিয় খবর

জনপ্রিয় বিভাগ

আমাদের সম্পর্কে

সঙ্গীত গুরুকুল, GOLN হলো সংগীতপ্রেমীদের জন্য একটি অনলাইন জ্ঞান ও তথ্যভান্ডার। এখানে থাকছে গানের কথা ও বাণী, শিল্পী ও সংগীত ব্যক্তিত্বের তথ্য, গানের ধরন, সংগীত শিক্ষা, ইতিহাস, রিভিউ এবং সংগীতজগতের সাম্প্রতিক নানা বিষয়। সংগীতকে জানা, শেখা ও ভালোবাসার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

ইমেইল করুন:

Press Release: pr@bn.musicgoln.com

Complaint: complaint@bn.musicgoln.com

Contact: +8801775895618

© ২০২৬ সঙ্গীত গুরুকুল, GOLN। সর্বস্বত্ব সংরক্ষিত।