ঝুমুর গান গীত ধারা নিয়ে আজকের আলোচনা। বিহার রাজ্যের ছোট নাগপুর এবং সাঁওতাল পরগনার আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে প্রচলিত একধরনের লোকসংগীত ঝুমুর গান নামে পরিচিত। ঝুমুর গানের সুরে নিজস্ব একটি বৈশিষ্ট্য রয়েছে, যা অত্যন্ত মনোমুগ্ধকর ও হৃদয়গ্রাহী । আদিবাসী সাঁওতাল জনগোষ্ঠীর মধ্যে অসম্ভব জনপ্রিয় ঝুমুর গান মাদলের বোল ও বাশির সুরের সঙ্গে গাওয়া হয়ে থাকে। এই গানগুলোর আকার সাধারণত সংক্ষিপ্ত হয়। লৌকিক যে-কোনো বিষয় অবলম্বনেই ঝুমুর গান রচিত হতে পারে। তবে প্রেমবিষয়ক পদই এতে বিশেষ প্রাধান্য লাভ করে। ভারতের মানভূম, সিংভূম, বাঁকুড়া, ছোট নাগপুর এবং বাংলাদেশের দিনাজপুর, রংপুর, চাপাইনবাবগঞ্জ ইত্যাদি অঞ্চলে সাঁওতাল আদিবাসীরা ছড়িয়ে-ছিটিয়ে থাকার কারণে ঝুমুর গানের ভাষা ও আঙ্গিকে নানান বৈচিত্র্যের সমাবেশ ঘটেছে।
সঙ্গত কারণেই অঞ্চলভেদে ঝুমুর গানের নানান শ্রেণিবিভাগ দেখা যায়। সেগুলোর মধ্যে খেমটি ঝুমুর, ছৌ নাচের ঝুমুর, পাতা নাচের ঝুমুর, দাঁড়শালিয়া ঝুমুর বিশেষভাবে উল্লেখযোগ্য। সাধারণত ঝুমুর তালে নিবদ্ধ ঝুমুর গান বেশিরভাগ ক্ষেত্রেই শ্রুতিমধুর হয়ে থাকে।
ছোট ছোট রাঙন বেটি। ডারায় পরে চুল।
মোচড়ে বান্ধিতে কেশ। কদম ফুলের পারা।
![ঝুমুর গান [ Jhumur Song, Music Genre ] গীত ধারা । সঙ্গীত 1 সুফি ফারুক ইবনে আবুবকর](https://bn.musicgoln.com/wp-content/uploads/2026/09/সুফি-ফারুক-ইবনে-আবুবকর-20.png)
সুফি ফারুক ইবনে আবুবকর একজন বাংলাদেশি শিক্ষক, উদ্যোক্তা, সঙ্গীতানুরাগী ও সঙ্গীতের পৃষ্ঠপোষক। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গীত, বিশেষত শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে তিনি নিয়মিত লেখালেখি ও গবেষণামূলক চর্চা করেন। সঙ্গীতের ঐতিহ্য, নান্দনিকতা ও জ্ঞানকে বৃহত্তর মানুষের কাছে পৌঁছে দিতে তিনি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে চলেছেন। সঙ্গীতের প্রচার, প্রসার ও সংরক্ষণে তাঁর আগ্রহ এবং সক্রিয় ভূমিকা তাঁকে একজন নিবেদিতপ্রাণ সঙ্গীতপ্রেমী হিসেবে পরিচিত করেছে।













