করিমনা কাম ছাড়ে না [Korimona kam charena] | লালন শাহ
করিমনা কাম ছাড়ে না গানটি গেয়েছেন ফকির লালন শাহ। লালন (১৭ অক্টোবর ১৭৭৪ – ১৭ অক্টোবর ১৮৯০) ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন বাঙালি; যিনি ফকির লালন, লালন সাঁই, লালন শাহ, মহাত্মা লালন ইত্যাদি নামেও পরিচিত। তিনি একাধারে একজন আধ্যাত্মিক বাউল সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক এবং দার্শনিক।
করিমনা কাম ছাড়ে না [Korimona kam charena] | লালন শাহ
গীতিকারঃ লালন শাহ্
সুরকারঃ লালন শাহ্
করিমনা কাম ছাড়ে না [Korimona kam charena]
করিমনা কাম ছাড়ে না মদনে, মদনে
প্রেম রসিকা হবো কেমনে
বলো, প্রেম রসিকা হবো কেমনেকরিমনা কাম ছাড়ে না
করিমনা কাম ছাড়ে না মদনে, মদনে
প্রেম রসিকা হবো কেমনে
আমি প্রেম রসিকা হবো কেমনেএই দেহেতে মদন রাজা করে কাচারি
কর আদায় করে সে যে, করে হুজুরি
এই দেহেতে মদন রাজা করে কাচারি
কর আদায় করে সে যে, করে হুজুরি
মদন সে তো দুষ্টু ভারি
চালায় সে তশিলদারি
মদন সে তো দুষ্টু ভারি
চালায় সে তশিলদারি
করে সে মুনশিগিরি গোপনে, গোপনে
প্রেম রসিকা হবো কেমনে
বলো, প্রেম রসিকা হবো কেমনেচোর দিয়ে চোর ধরাধরি একি কারখানা
আমি জিজ্ঞাসিলে কেউ বলে না
চোর দিয়ে চোর ধরাধরি একি কারখানা
আমি জিজ্ঞাসিলে কেউ বলে না
সাধুরা চুরি করে, চোরেরা পালায় ডরে
সাধুরা চুরি করে, চোরেরা পালায় ডরে
সে চোর ধরে রাখি আমি কেমনে, কেমনে
প্রেম রসিকা হবো কেমনে
আমি প্রেম রসিকা হবো কেমনেঅধিন লালন বিনয় করে সিরাজ সাঁই এর পায়
স্বামী মারিলে লাথি নালিশ করিবো কোথায়
অধিন লালন বিনয় করে সিরাজ সাঁই এর পায়
স্বামী মারিলে লাথি নালিশ করিবো কোথায়
স্বামী মোর জগত পতি, সে বিনে নাইগো গতি
কেমনে হবো শুদ্ধি চরণে, চরণে
প্রেম রসিকা হবো কেমনে
বলো, প্রেম রসিকা হবো কেমনেকরিমনা কাম ছাড়ে না
করিমনা কাম ছাড়ে না মদনে, মদনে
প্রেম রসিকা হবো কেমনে
বলো, প্রেম রসিকা হবো কেমনেকরিমনা কাম ছাড়ে না
করিমনা কাম ছাড়ে না মদনে, মদনে
প্রেম রসিকা হবো কেমনে
বলো, প্রেম রসিকা হবো কেমনে
আমি প্রেম রসিকা হবো কেমনে
বলো, প্রেম রসিকা হবো কেমনে
Kori Mana Kam Chare Na Lyrics
Kori mana kam chare na modone
Prem roshika hobo kemone
Ei dehete modon raja kore kore kachari
Kor aday kore loye jay hujuri
Modon to dushto vari tare dao tohoshildhari
Kore she munshigiri gopone
Chor diye chor dhoradhori eki karkhana
Ami tai jiggashile tui bolo na
Shadhu thake cheton ghore chor shob palay dore
Noile chor loye jabe konkhane
Odhin lalon binoy kore shiraj shai er paay
Shami marile nalish janabo kothay
Tumi mor mor pranopoti ki diye rakhbo roti
Kemone hobo shoti chorone
লালনঃ
লালনের জীবন সম্পর্কে বিশদ কোনো বিবরণ পাওয়া যায় না। তার সবচেয়ে অবিকৃত তথ্যসূত্র তার নিজের রচিত ২৮৮টি গান। কিন্তু লালনের কোনো গানে তার জীবন সম্পর্কে কোনো তথ্য তিনি রেখে যাননি, তবে কয়েকটি গানে তিনি নিজেকে “লালন ফকির” হিসাবে আখ্যায়িত করেছেন। তার মৃত্যুর পনেরো দিন পর কুষ্টিয়া থেকে প্রকাশিত হিতকরী পত্রিকার সম্পাদকীয় নিবন্ধে বলা হয়, “ইহার জীবনী লিখিবার কোন উপকরণ পাওয়া কঠিন।
নিজে কিছু বলিতেন না। শিষ্যরা তাঁহার নিষেধক্রমে বা অজ্ঞতাবশত কিছুই বলিতে পারে না।”
লালন ছিলেন একজন মানবতাবাদী সাধক। যিনি ধর্ম, বর্ণ, গোত্রসহ সকল প্রকার জাতিগত বিভেদ থেকে সরে এসে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন। অসাম্প্রদায়িক এই মনোভাব থেকেই তিনি তার গান রচনা করেছেন।
তার গান ও দর্শন যুগে যুগে প্রভাবিত করেছে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ও অ্যালেন গিন্সবার্গের মতো বহু খ্যাতনামা কবি, সাহিত্যিক, দার্শনিক, বুদ্ধিজীবীসহ অসংখ্য মানুষকে। তার গানগুলো মূলত বাউল গান হলেও বাউল সম্প্রদায় ছাড়াও যুগে যুগে বহু সঙ্গীতশিল্পীর কণ্ঠে লালনের এই গানসমূহ উচ্চারিত হয়েছে।
বাংলা ১৩৪৮ সালের আষাঢ় মাসে প্রকাশিত মাসিক মোহম্মদী পত্রিকায় এক প্রবন্ধে লালনের জন্ম যশোর জেলার ফুলবাড়ি গ্রামে বলে উল্লেখ করা হয়। একসূত্র থেকে জানা যায়, তার পিতার নাম কাজী দরীবুল্লাহ্ দেওয়ান । পিতামহের নাম কাজী গোলাম কাদির ও মাতার নাম আমিনা খাতুন। কাজী তাদের বংশগত উপাধি। গবেষকদের ধারণা, লালন শাহের আরো দুই ভাই ছিলেন। আলম শাহ্ ও কলম শাহ্। আলম শাহ্ কলকাতা শ্রমিকের কাজ করেন।
আরেক তথ্য থেকে জানা যায়, তারা চার ভাই: আলম শাহ্, কলম শাহ্, চলম শাহ্ ও লালন শাহ্। চলম শাহ নামে ভাই ছিল না বলে মনে করা হলেও মলম শাহ্ নামে আরেক ভাই ছিলেন। ছিয়াত্তরের মন্বন্তরে আলম ও মলম মৃত্যুমুখে পতিত হন। লালন ফকির জীবকা জন্য হরিশপুরের দক্ষিণ পাড়ার ইনু কাজীর বাড়ি আশ্রয় নেন।
![করিমনা কাম ছাড়ে না [Korimona kam charena] | লালন শাহ 1 YaifwwriN4BzRFCyqbslL4 করিমনা কাম ছাড়ে না [Korimona kam charena] | লালন শাহ](https://bn.musicgoln.com/wp-content/uploads/1965/12/YaifwwriN4BzRFCyqbslL4-300x225.png)