তুমি যদি রাধা হতে শ্যাম [ Tumi Jodi Radha Hote]
লেবেলঃ স্টুডিও গুরুকুল [ Studio Gurukul ]
প্রযোজনাঃ সঙ্গীত গুরুকুল [ Music Gurukul ]
কাভারঃ অন্তরা মন্ডল [ Antora Mandal ]
![তুমি যদি রাধা হতে শ্যাম [ Tumi Jodi Radha Hote ] 2 Music Gurukul Logo 512x512](https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/08/cropped-cropped-512x512-84.png)
তুমি যদি রাধা হতে শ্যাম
শ্যাম, তুমি যদি রাধা হতে, শ্যাম
আমারি মতো দিবস-নিশি জপিতে শ্যাম নাম
তুমি যদি রাধা হতে, শ্যাম
কৃষ্ণ-কলঙ্কের জ্বালা মনে হতো মালতীর মালা
কৃষ্ণ-কলঙ্কের জ্বালা মনে হতো মালতীর মালা
চাহিয়া কৃষ্ণ-প্রেম জনমে জনমে আসিতে ব্রজধাম
তুমি যদি রাধা হতে, শ্যাম
কত অকরুণ তব বাঁশরির সুর
তুমি হইলে শ্রীমতী ব্রজ-কুলবতী, বুঝিতে নিঠুর
কত অকরুণ তব বাঁশরির সুর
তুমি যে কাঁদনে কাঁদায়েছো মোরে
আমি কাঁদাতাম তেমনি করে
যে কাঁদনে কাঁদায়েছ মোরে
আমি কাঁদাতাম তেমনি করে
বুঝিতে কেমন লাগে এই গুরু-গঞ্জনা
এ প্রাণ পোড়ানি অবিরাম
তুমি যদি রাধা হতে, শ্যাম
শ্যাম, তুমি যদি রাধা হতে, শ্যাম
![তুমি যদি রাধা হতে শ্যাম [ Tumi Jodi Radha Hote ] 3 Google news](https://bn.musicgoln.com/wp-content/uploads/2023/03/Google_news_logo.png)
![তুমি যদি রাধা হতে শ্যাম [ Tumi Jodi Radha Hote ] 4 কাজী নজরুল ইসলাম](https://bn.musicgoln.com/wp-content/uploads/2026/02/কাজী-নজরুল-ইসলাম-1.png)
তুমি যদি রাধা হতে শ্যাম [ Tumi Jodi Radha Hote ] নিয়ে কভার ঃ
সব ধরনের প্রচলিত ও অপ্রচলিত বাংলা গানের কথা সংগ্রহ করে সঙ্গীতপ্রেমীদের জন্য প্রকাশে কাজ করছে ‘লিরিক ডেস্ক’। আপনার কাঙ্ক্ষিত গানটি আমাদের ওয়েবসাইটে না পেলে জানান; আমরা তা সংগ্রহ করে দ্রুত আপলোড করে দেব।







![তুমি যদি রাধা হতে শ্যাম [ Tumi Jodi Radha Hote ] 1 তুমি যদি রাধা হতে শ্যাম [ Tumi Jodi Radha Hote ]](https://bn.musicgoln.com/wp-content/uploads/2024/01/tumi-jodi-radha-hote.webp)
![পাখি খাঁচা ভেঙ্গে উড়ে গেলে [ Pakhi Khacha Venge Ure Gele ] 6 পাখি খাঁচা ভেঙ্গে উড়ে](https://bn.musicgoln.com/wp-content/uploads/2024/01/পাখি-খাঁচা-ভেঙ্গে-উড়ে-1024x576.webp)
![আমি মেলা থেকে তাল পাতার [ Ami Mela Theke Taalpatar ] 7 আমি মেলা থেকে তাল পাতার](https://bn.musicgoln.com/wp-content/uploads/2024/01/আমি-মেলা-থেকে-তাল-পাতার-1024x576.webp)




