নদীর যেমন ঝর্না আছে [ Nodir Jemon Jharna Ache ]

নদীর যেমন ঝর্না আছে [ Nodir Jemon Jharna Ache ]
লেবেলঃ স্টুডিও গুরুকুল [ Studio Gurukul ]
প্রযোজনাঃ সঙ্গীত গুরুকুল [ Music Gurukul ]
কাভারঃ শার্লি রোজারিও [ Shirley Rosario ]

 

নদীর যেমন ঝর্না আছে

নদীর যেমন ঝর্ণা আছে
ঝর্ণার নদী আছে

আমার আছ তুমি শুধু তুমি

বাঁশীর যেমন কৃষ্ণ আছে
কৃষ্ণের বাঁশী আছে
আমার আছ তুমি শুধু তুমি

যতই থাকো দূরে সরে
তোমায় দূরে থাকবো কেন
তোমার আমার মাঝে ওগো
আড়াল তুলে রাখবো কেন

সুখের যেমন দুঃখ আছে
দুঃখের মাঝেও সুখ যে আছে।।

তোমার মত অভিসারে
চির জনম চলবো আমি
সুরে সুরে গানে গানে
তোমার কথাই বলবো আমি

পথের যেমন পথিক আছে
পথিকের পথে যে আছে।।

আমার আছ তুমি শুধু তুমি।।

Google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

নচিকেতা ঘোষ :

নচিকেতা ঘোষ ভারতের অন্যতম প্রশংসিত সঙ্গীত পরিচালক এবং সুরকার। তিনি মূলত বাংলা, হিন্দি ও ওড়িয়া ভাষায় গীত রচনা করেন। তিনি চলচ্চিত্রের গানসহ বাংলা আধুনিক গানকে এক নতুন মাত্রায় নিয়ে গেছেন। তিনি একজন চমৎকার গায়ক ছিলেন এবং গ্রামোফোনে একক কণ্ঠে তার গান বের হয়েছিল।

তার পিতা ডঃ সনত কুমার ঘোষ ছিলেন কলকাতার বিশিষ্ট চিকিৎসক। সনত বাবু একজন স্বর্ণপদকপ্রাপ্ত ডাক্তার এবং পশ্চিমবঙ্গের বিখ্যাত মুখ্যমন্ত্রী ডাঃ বিধানচন্দ্র রায়ের চিকিৎসক হিসেবেও কাজ করেছেন। পিতা চাইতেন তার বড় ছেলে নচিকেতা ঘোষ ডাক্তারি পড়াশোনা করুক। নচিকেতা ঘোষ কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে রাধাগোবিন্দ কর মেডিক্যাল কলেজ (আর জি কর কলেজ) থেকে এমবিবিএস ডিগ্রী লাভ করেন। কিন্তু চিকিৎসাকে তিনি পেশা হিসাবে নিতে আগ্রহী ছিলেন না।

প্রত্যেক রবিবার, বিশিষ্ট সঙ্গিতজ্ঞ কৃষ্ণ চন্দ্র দে, সুবল দাসগুপ্ত, কমল দাশগুপ্ত, কানা সাতকারি ডঃ সনত কুমারের শ্যামবাজার বাড়িতে মিলিত হতেন এবং সেটা অল্পবয়েসে নচিকেতা ঘোষের ওপর প্রভাব ফেলে। বাংলার তৎকালীন সংগীত প্রতিভাদের কাছ থেকে দেখার সুযোগ ছিল তার। তিনি খুব ছোট বেলা থেকেই তাদের সঙ্গে তবলা বাজাতেন। ধীরে ধীরে তবলা(এবং সঙ্গীত) নচিকেতার প্রথম প্রেমে পরিনত হয়।

মাত্র ২৪ বছরে বয়সে নচিকেতা প্রতিশ্রুতিশীল সঙ্গীত পরিচালক হিসেবে আবির্ভূত হন এবং বাংলা সঙ্গীত জগতে নতুন প্রবাহ সংযোজন করেন। সঙ্গীত রচনাশৈলীতে তার কৃতিত্ব অনন্য।

নচিকেতা ঘোষ শ্রীমতী শিবানী দত্তকে বিয়ে করেন। তাদের শ্রাবণী ও সম্পুর্না নামে দুইটি মেয়ে এবং সুপর্ণ কান্তি নামে এক ছেলে আছে। সুপর্ণ কান্তি ঘোষ অত্যন্ত সুপরিচিত সঙ্গীত স্রষ্টা এবং গত তিন দশক ধরে তার পিতার পদাঙ্ক অনুসরণ করে যাচ্ছেন।

 

নদীর যেমন ঝর্না আছে

 

নদীর যেমন ঝর্না আছে [ Nodir Jemon Jharna Ache ] নিয়ে কভার ঃ

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

জনপ্রিয় খবর

জনপ্রিয় বিভাগ

আমাদের সম্পর্কে

সঙ্গীত গুরুকুল, GOLN হলো সংগীতপ্রেমীদের জন্য একটি অনলাইন জ্ঞান ও তথ্যভান্ডার। এখানে থাকছে গানের কথা ও বাণী, শিল্পী ও সংগীত ব্যক্তিত্বের তথ্য, গানের ধরন, সংগীত শিক্ষা, ইতিহাস, রিভিউ এবং সংগীতজগতের সাম্প্রতিক নানা বিষয়। সংগীতকে জানা, শেখা ও ভালোবাসার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

ইমেইল করুন:

Press Release: pr@bn.musicgoln.com

Complaint: complaint@bn.musicgoln.com

Contact: +8801775895618

© ২০২৬ সঙ্গীত গুরুকুল, GOLN। সর্বস্বত্ব সংরক্ষিত।