রাগ গুণকলি । হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীত

রাগ গুণকলি বা গুণকেলী, গুণকৃ, গুণকিরি, গুণগিরি, গুণক্রিয়া, গৌণ্ডক – উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে ভৈরব ঠাটের অন্তর্গত রাগ বিশেষ। এই রাগে গান্ধার ও নিষাদ বর্জিত। এর ম ঋ এর ভিতরে সৃষ্ট মীড় ভৈরব অঙ্গকে প্রকাশ করে। এই রাগে কোমল নিষাদকে ধৈবতের সাথে বিবাদী স্বর হিসেবে ব্যবহার করা হয়। এর প্রকৃতি গম্ভীর।

 

রাগ গুণকলি

বিলাবল ঠাটে একপ্রকার গুণকেলি আছে। তবে এই রাগটি গুণকল্যাণ নামেই পরিচিত।

কিশোরী আমানকার
বড় গোলাম আলী খান, ওস্তাদ
রশীদ খান, ওস্তাদ
উদয় ভাওয়াল্‌কার
আরোহণ: স ঋ মপ দ র্স

অবরোহণ : র্স দ প, ম ঋ স

ঠাট : ভৈরব

 

জাতি : ঔড়ব-ঔড়ব।

বাদীস্বর : কোমল ধৈবত

সমবাদী স্বর : ঋষভ

অঙ্গ : উত্তরাঙ্গ।

সময় : প্রাতঃকাল।
পকড় : স মঋ মঋ স

তথ্যসূত্র:
সংগীত পরিচিতি (উত্তর ভাগ)। শ্রীনীলরতন বন্দ্যোপাধ্যায়। ৪ এপ্রিল, ১৯৭৯।
রাগ-রূপায়ণ (প্রথম খণ্ড)। সুরেশ চক্রবর্তী। জেনারেল প্রিন্টার্স য়্যান্ড পাব্লিশারস্ প্রাইভেট লিমিটেড।

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

জনপ্রিয় খবর

জনপ্রিয় বিভাগ

আমাদের সম্পর্কে

সঙ্গীত গুরুকুল, GOLN হলো সংগীতপ্রেমীদের জন্য একটি অনলাইন জ্ঞান ও তথ্যভান্ডার। এখানে থাকছে গানের কথা ও বাণী, শিল্পী ও সংগীত ব্যক্তিত্বের তথ্য, গানের ধরন, সংগীত শিক্ষা, ইতিহাস, রিভিউ এবং সংগীতজগতের সাম্প্রতিক নানা বিষয়। সংগীতকে জানা, শেখা ও ভালোবাসার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

ইমেইল করুন:

Press Release: pr@bn.musicgoln.com

Complaint: complaint@bn.musicgoln.com

Contact: +8801775895618

© ২০২৬ সঙ্গীত গুরুকুল, GOLN। সর্বস্বত্ব সংরক্ষিত।