রাগ গুর্জরী টোড়ি বা গুর্জরি তোড়ি উত্তর ভারতীয় সঙ্গীতশাস্ত্রে বর্ণিত টোড়ি ঠাট থেকে উৎপন্ন রাগ বিশেষ। এই রাগের সাথে বাহাদুরী টোড়ির কিছুটা মিল আছে। বাহাদুরী টোড়ির মন্দ্র ও মধ্যস্থানে বিস্তার হয়। কিন্তু এই রাগের বিস্তার তিন সপ্তকেই হয়। এর প্রকৃতি গম্ভীর। কথিত আছে গোয়ালিয়রের রাজা মনতোমরের রানি মৃগনয়নী এই রাগের সৃষ্টি করেছিলেন।
রাগ গুর্জরী টোড়ি
আরোহণ: স ঋ জ্ঞ হ্ম দ ন র্স।
অবরোহণ : র্স ন দ, হ্ম জ্ঞ ঋজ্ঞ ঋস।
ঠাট : টোড়ি ।
জাতি : ষাড়ব-ষাড়ব (পঞ্চম বর্জিত)।
বাদীস্বর : কোমল ধৈবত।’
সমবাদী স্বর : কোমল ঋষভ।
অঙ্গ : উত্তরাঙ্গ।
সময় : দিনের দ্বিতীয় প্রহর।
পকড় : ন দ হ্ম জ্ঞ, ঋ জ্ঞ ঋ স
তথ্যসূত্র:
সঙ্গীত শাস্ত্র। তৃতীয় খণ্ড। শ্রীইন্দু ভূষণ রায়।

সুফি ফারুক ইবনে আবুবকর একজন বাংলাদেশি শিক্ষক, উদ্যোক্তা, সঙ্গীতানুরাগী ও সঙ্গীতের পৃষ্ঠপোষক। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গীত, বিশেষত শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে তিনি নিয়মিত লেখালেখি ও গবেষণামূলক চর্চা করেন। সঙ্গীতের ঐতিহ্য, নান্দনিকতা ও জ্ঞানকে বৃহত্তর মানুষের কাছে পৌঁছে দিতে তিনি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে চলেছেন। সঙ্গীতের প্রচার, প্রসার ও সংরক্ষণে তাঁর আগ্রহ এবং সক্রিয় ভূমিকা তাঁকে একজন নিবেদিতপ্রাণ সঙ্গীতপ্রেমী হিসেবে পরিচিত করেছে।















