রাগ দেবগিরি বিলাবল উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে বিলাবল ঠাটের অন্তর্গত রাগ বিশেষ। বর্তমান ভারতের দৌলতাবাদের পূর্বে নাম ছিল দেবগিরি। এই স্থানের নামানুসারে এই রাগের নামকরণ করা হয়েছে। এর আরোহণে মধ্যম ও নিষাদ এবং অবরোহণে ধৈবত ও গান্ধার দুর্বল। বিবাদী স্বর হিসাবে এই রাগে কোমল নিষাদ ব্যবহার করে সৌন্দর্য সৃষ্টি করা হয়।
রাগ দেবগিরি বিলাবল
আরোহণ: স রগ, মর, গপ নধর্স
অবরোহণ : র্স নধপ, নপ, মগরগ, রস।
ঠাট : বিলাবল
জাতি : সম্পূর্ণ-সম্পূর্ণ।
বাদীস্বর : ষড়্জ
সমবাদী স্বর : পঞ্চম
অঙ্গ : পূর্বাঙ্গ।
সময় : দিবাভাগ।
পকড় : স রগ মর, সা ন্ ধ্ প্ গ।
তথ্যসূত্র:
রাগ বিন্যাস (প্রথম কলি)। শ্রীশচীন্দ্র নাথ ভট্টাচার্য্য। এস, চন্দ্র এন্ড কোং। শারদীয়া সপ্তমী, সেপ্টেম্বর ১৯৭৬।

সুফি ফারুক ইবনে আবুবকর একজন বাংলাদেশি শিক্ষক, উদ্যোক্তা, সঙ্গীতানুরাগী ও সঙ্গীতের পৃষ্ঠপোষক। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গীত, বিশেষত শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে তিনি নিয়মিত লেখালেখি ও গবেষণামূলক চর্চা করেন। সঙ্গীতের ঐতিহ্য, নান্দনিকতা ও জ্ঞানকে বৃহত্তর মানুষের কাছে পৌঁছে দিতে তিনি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে চলেছেন। সঙ্গীতের প্রচার, প্রসার ও সংরক্ষণে তাঁর আগ্রহ এবং সক্রিয় ভূমিকা তাঁকে একজন নিবেদিতপ্রাণ সঙ্গীতপ্রেমী হিসেবে পরিচিত করেছে।













![তত্ত্ব তোমারি পরশে জীবন আমার তোমারি পরশে জীবন আমার ওগো ধন্য হল [ Tomari Porshe Jibone Amar Ogo Dhonnno ]](https://bn.musicgoln.com/wp-content/uploads/2024/01/তোমারি-পরশে-জীবন-আমার-1024x576.webp)

