রাগ দেবযানী নজরুলসৃষ্ট আঠারোটি রাগের ভিতরে এই রাগটিকে গণ্য করা হয়। জগৎঘটক-কৃত স্বরলিপি-গ্রন্থ নবরাগ-এর স্বরলিপির পাদটীকায় এই রাগ সম্পর্কে সামান্য আলোকপাত করা হয়েছে। জগৎঘটকের মতে- ‘গারা ও খাম্বাজ যেন ‘ণ ধ ন র্স-তে প্রবল হয়। এই রাগ পরিবেশনে ‘মিয়া-কি-মল্লার’ এড়িয়ে চলতে হবে।
রাগ দেবযানী
আরোহণ: স র প, ণ ধ, র প, ণ ধ ন র্স
অবরোহণ: র্স ণ ধ প র স
ঠাট: খাম্বাজ
জাতি: ঔড়ব-ঔড়ব
বাদীস্বর: পঞ্চম

সমবাদী স্বর: ঋষভ
অঙ্গ: উত্তরাঙ্গ প্রধান
পকড় : স র প, ণ ধ প, র স ন্ স
এই রাগে কাজী নজরুল ইসলামের ১টি গান পাওয়া যায়। গানটি হলো-
দেবযানীর মন প্রথম প্রীতির কলি জাগে [তথ্য]

সুফি ফারুক ইবনে আবুবকর একজন বাংলাদেশি শিক্ষক, উদ্যোক্তা, সঙ্গীতানুরাগী ও সঙ্গীতের পৃষ্ঠপোষক। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গীত, বিশেষত শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে তিনি নিয়মিত লেখালেখি ও গবেষণামূলক চর্চা করেন। সঙ্গীতের ঐতিহ্য, নান্দনিকতা ও জ্ঞানকে বৃহত্তর মানুষের কাছে পৌঁছে দিতে তিনি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে চলেছেন। সঙ্গীতের প্রচার, প্রসার ও সংরক্ষণে তাঁর আগ্রহ এবং সক্রিয় ভূমিকা তাঁকে একজন নিবেদিতপ্রাণ সঙ্গীতপ্রেমী হিসেবে পরিচিত করেছে।















