আমি শুধু খুঁজেছি আমায় লিরিক্স [ Ami Sudhu Khujechi Amay lyrics ] – “আমি শুধু খুঁজেছি আমায়” গানটি তালপাতার শেপাই থেকে প্রীতম দাস [ Pritam Das ] গেয়েছেন। “আমি শুধু খুঁজেছি আমায়” গান বাংলায় লিখেছেন শাশ্বতা রায়।
গানঃ আমি সুধু খুজেছি
কণ্ঠ ও মেলোডিকা: প্রীতম দাস
গিটার, বেস, ম্যান্ডোলিন, উকুলেল : সুমন ঘোষ
গানের কথাঃ শাশ্বত রায়
সুরকার: সৌম্যব্রত সরকার এবং অরুন্ধুতি অধিকারী
আয়োজনঃ তালপাতার শেপাই (প্রীতম ও সুমন)
আমি শুধু খুঁজেছি আমায় লিরিক্স
কখনো ভোর, কখনো মাঝরাতে
হাইওয়ে থেকে এক চিল ছাতে,
কখনো ভোর, কখনো মাঝরাতে
হাইওয়ে থেকে এক চিল ছাতে,
প্রতি পাতা থেকে চেনা মলাটে,
আমি শুধু শুধু খুঁজেছি আমায়।
রাত জাগা কতো, কতো যে সকাল
ভেবে চলি সে কি স্বর্গ কি পাতাল,
রাত জাগা কতো, কতো যে সকাল
ভেবে চলি সে কি স্বর্গ কি পাতাল,
অভাবে নাকি স্বভাবে মাতাল,
আমি যে বড় খুঁজেছি আমায়,
হুঁ হুঁ.. আমি যে বড় খুঁজেছি আমায়।
লাগছে বড় তোমাকে ভালো
সব রঙিন নাকি মনটা রাঙালো,
সূর্যের সাথে রোজ জ্বালো আলো
ঘুচে যাক যত আঁধার কালো।
এই গানটা কি তোমায় ভাবাবে?
শুধু হাসি নাকি চোখ রাঙাবে?
এই গানটা কি তোমায় ভাবাবে?
শুধু হাসি নাকি চোখ রাঙাবে?
আমি বলি যদি পারো
তুমিও খোঁজো তোমায়,
হুঁ হুঁ.. তুমিও খোঁজো তোমায়..
Ami Sudhu Khujechi Amay lyrics