সঙ্গীত গুরুকুল ডেস্ক
প্রকাশ: ৫ই জানুয়ারি ২০২৩, ২:২৮ এএম
“ঢেউয়ের পরে ঢেউ” গানটি একটি গজল সংগীত । যা লিখেছেন নুরুজ্জামান ফিরোজ এবং গেয়েছেন সুমন মোহাম্মদ হাফিজ ।
ঢেউয়ের-পরে ঢেউ [Dewer pore dew]
গীতিকারঃ নুরুজ্জামান ফিরোজ
কন্ঠশিল্পীঃ সুমন মোহাম্মদ হাফিজ
গজল আরব থেকে এর উৎপত্তি হলেও ফার্সি ভাষায় এটি বিশেষ বিকাশ লাভ করে। পরবর্তীতে উর্দু ভাষায় এটি সমধিক জনপ্রিয়তা পায়। আরবি, ফার্সি, পশতু, উর্দু ছাড়াও হিন্দি, পাঞ্জাবী, মারাঠি, বাংলা এমনকি ইংরেজিতেও গজল লেখা হয়। প্রাথমিক দিকে ইমাম গাযালী, মওলানা জালালুদ্দিন রুমী, হাফীজ সীরাজী, ফারুখউদ্দীন আত্তার, হাকীম শানাঈ প্রমুখ গজল লিখে বেশ নাম করেন।
গজল হালকা মেজাজের লঘু শাস্ত্রীয় সঙ্গীত। আবার হালকা-গম্ভীর রসের মিশ্রণে সিক্ত আধ্যাত্মিক গান। গজল প্রেমিক-প্রেমিকার গান হলেও এ গান এমন একটি শৈলী যাতে প্রেম ও ভক্তির অপূর্ব মিলন ঘটেছে। গজল গানে কথা বেশি, সুরের প্রাধান্য কম। মূলত হালকা ধরনের গান হলেও সব ধরনের রচনাই এ গানের বিষয়বস্তু হতে পারে।
মন্তব্য