শোয়াচান পাখি (1999 ) [ Shoyachan Pakhi ]

“শোয়াচান পাখি”গানটি বাংলাদেশের একজন খ্যাতিমান সংগীত শিল্পী, গীতিকার ও বংশী বাদক বারী সিদ্দিকীর গাওয়া একটি গান । গানটি বাংলা চলচিত্র “শ্রাবণ মেঘের দিন” এর মধ্যে গাওয়া হয়েছে ।

শোয়াচান পাখি [ Shoyachan Pakhi ]

প্রথম রেকর্ডের কন্ঠশিল্পীঃ বারী সিদ্দিকী

শোয়াচান পাখি [ Shoyachan Pakhi ]

শোয়াচান পাখি

আমার শোয়াচান পাখি
আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি।তুমি আমি জনম ভরা
ছিলাম মাখামাখি,
তুমি আমি জনম ভরা
ছিলাম মাখামাখি,
আজ কেন হইলে নীরব মেলে দুটি আঁখি।
আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি।বুলবুলি আর তোতা ময়না
কত নামে ডাকি,
বুলবুলি আর তোতা ময়না
কত নামে ডাকি,
তোরে কত নামে ডাকি
শিকল ভেঙ্গে চলে গেলে কারে লইয়া থাকি।
আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি।তোমার আমার এই পিরিতি
চর্ন্দ্র সূর্য্য সাক্ষী,
তোমার আমার এই পিরিতি
চর্ন্দ্র সূর্য্য সাক্ষী,
হঠাত করে চলে গেলে বুঝলাম না চালাকি।
আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি।

 বারী সিদ্দিকীঃ

শোয়াচান পাখি গানের গায়ক বারী সিদ্দিকী বাংলাদেশের একজন খ্যাতিমান সংগীত শিল্পী, গীতিকার ও বংশী বাদক। তিনি মূলত গ্রামীণ লোকসংগীত ও আধ্যাত্মিক ধারার গান করে থাকেন। তিনি তার গাওয়া ‘শুয়া চান পাখি, ‘আমার গায়ে যত দুঃখ সয়’, ‘সাড়ে তিন হাত কবর’, ‘পুবালি বাতাসে’ প্রভৃতি গানের জন্য সবচেয়ে বেশি পরিচিত।বারী সিদ্দিকী ১৯৫৪ সালের ১৫ নভেম্বর বাংলাদেশের নেত্রকোণা জেলায় এক সঙ্গীতজ্ঞ পরিবারে জন্মগ্রহণ করেন। শৈশবে পরিবারের কাছে গান শেখায় হাতেখড়ি হয়। মাত্র ১২ বছর বয়সেই নেত্রকোণার শিল্পী ওস্তাদ গোপাল দত্তের অধীনে তার আনুষ্ঠানিক প্রশিক্ষণ শুরু হয়। তিনি ওস্তাদ আমিনুর রহমান, দবির খান, পান্নালাল ঘোষ সহ অসংখ্য গুণীশিল্পীর সরাসরি সান্নিধ্য লাভ করেন।

তিনি গোপাল দত্ত এবং ওস্তাদ আমিনুর রহমান থেকে লোক এবং শাস্ত্রীয় সঙ্গীতে পাঠ নিয়েছেন। মূলত বংশী বাদক বারী সিদ্দিকী কথাসাহিত্যিক ও চিত্রনির্মাতা হুমায়ূন আহমেদের প্রেরণায় নব্বইয়ের দশকে সঙ্গীত জগতে প্রবেশ করেন এবং অল্পদিনেই বিরহ-বিচ্ছেদের মর্মভেদী গানের মধ্য দিয়ে সাধারণ মানুষের হৃদয়ে স্থায়ী আসন করে নেন।

২০১৭ সালের ২৪ নভেম্বর তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

Leave a Comment