“অনেক বেদনা ভরা” গানটি লিখেছেন তাপস বিশ্বাস এবং গানটি সুর করেছেন প্রানব ঘোষ । গানটি গেয়েছেন এস ডি রুবেল ।
অনেক-বেদনা ভরা [ Onek bedona vora ]
গীতিকারঃ তাপস বিশ্বাস
সুরকারঃ প্রানব ঘোষ
প্রথম রেকর্ডের কন্ঠশিল্পীঃ এস ডি রুবেল
অনেক বেদনা ভরা [ Onek bedona vora ]
অনেক-বেদনা ভরা
আমার এ জীবন,
আমি আর ব্যথা পেতে চাইনা।।।
অনেক দেখেছি আমি এই জীবনে
করুনা কারো পেতে চাইনা।
অনেক-বেদনা ভরা
আমার এ জীবন,
আমি আর ব্যথা পেতে চাইনা।
বুঝিনা কেন তুমি
আস বারে বার,
কি এমন আছে বল
তোমাকে দেবার ও।।
অনেক শিখেছি ভালবেসে
উপহাস আর পেতে চাইনা।
অনেক-বেদনা ভরা
আমার এ জীবন,
আমি আর ব্যথা পেতে চাইনা।
ভালোবাসা যদি হয়
মরনের নাম,
মনে রেখ এই হৃদয়
তোমাকে দিলাম ও।।
অনেক সয়েছি জ্বালা ভালোবেসে
সান্ত্বনা আর পেতে চাইনা।
অনেক-বেদনা ভরা
আমার এ জীবন,
আমি আর ব্যথা পেতে চাইনা।।।
অনেক দেখেছি আমি এই জীবনে
করুনা কারো পেতে চাইনা।
অনেক-বেদনা ভরা
আমার এ জীবন,
আমি আর ব্যথা পেতে চাইনা।
সব ধরনের প্রচলিত ও অপ্রচলিত বাংলা গানের কথা সংগ্রহ করে সঙ্গীতপ্রেমীদের জন্য প্রকাশে কাজ করছে ‘লিরিক ডেস্ক’। আপনার কাঙ্ক্ষিত গানটি আমাদের ওয়েবসাইটে না পেলে জানান; আমরা তা সংগ্রহ করে দ্রুত আপলোড করে দেব।











