তুমি যদি রাধা হতে শ্যাম [ Tumi Jodi Radha Hote ]

তুমি যদি রাধা হতে শ্যাম [ Tumi Jodi Radha Hote]
লেবেলঃ স্টুডিও গুরুকুল [ Studio Gurukul ]
প্রযোজনাঃ সঙ্গীত গুরুকুল [ Music Gurukul ]
কাভারঃ অন্তরা মন্ডল [ Antora Mandal ]

 

Music Gurukul Logo 512x512

 

তুমি যদি রাধা হতে শ্যাম

শ্যাম, তুমি যদি রাধা হতে, শ্যাম
আমারি মতো দিবস-নিশি জপিতে শ্যাম নাম
তুমি যদি রাধা হতে, শ্যাম
কৃষ্ণ-কলঙ্কের জ্বালা মনে হতো মালতীর মালা
কৃষ্ণ-কলঙ্কের জ্বালা মনে হতো মালতীর মালা
চাহিয়া কৃষ্ণ-প্রেম জনমে জনমে আসিতে ব্রজধাম
তুমি যদি রাধা হতে, শ্যাম
কত অকরুণ তব বাঁশরির সুর
তুমি হইলে শ্রীমতী ব্রজ-কুলবতী, বুঝিতে নিঠুর

কত অকরুণ তব বাঁশরির সুর
তুমি যে কাঁদনে কাঁদায়েছো মোরে
আমি কাঁদাতাম তেমনি করে
যে কাঁদনে কাঁদায়েছ মোরে
আমি কাঁদাতাম তেমনি করে
বুঝিতে কেমন লাগে এই গুরু-গঞ্জনা
এ প্রাণ পোড়ানি অবিরাম
তুমি যদি রাধা হতে, শ্যাম
শ্যাম, তুমি যদি রাধা হতে, শ্যাম

 

Google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

 

কাজী নজরুল ইসলাম

 

 

তুমি যদি রাধা হতে শ্যাম [ Tumi Jodi Radha Hote ] নিয়ে কভার ঃ

 

Leave a Comment