রাগ নির্ঝরিণী । হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীত

রাগ নির্ঝরিণী একটি নজরুলসৃষ্ট রাগ। ১৬ই জানুয়ারি ১৯৪০ সংখ্যার বেতার জগৎ-এ কবির এই রাগ সম্পর্কে লিখেছিলেন:
“এই রাগিণী উত্তরাঙ্গ প্রধান, অবরোহণের তীব্র নিখাদ গুপ্ত থাকে অর্থাৎ বর্জিত নয়, বিবাদী। অবরোহণে ধৈবতে আন্দোলনকালে কিছুটা ভৈরো ঠাটের জিলেফের আভাস আসে। ইহার গতি ‘শোখ’ অর্থাৎ চঞ্চল। ঝর্ণাধারার মত অবরোহণকালে ইহার চঞ্চলগতি ফুটিয়া উঠে। জলধারার মেঘরূপে পর্বতারোহণের মত ইহার গতি গম্ভীর ও শ্লথ এবং অবরোহণে গতি চঞ্চলা বলিয়া ইহার নাম নির্ঝরিণী।”

 

রাগ নির্ঝরিণী

এই রাগের আরোহণে ঋ, দ ও ন এবং অবরোহণে ন ব্যবহৃত হয়। তবে রঞ্জকতার প্রয়োজনে মাঝে মাঝে অবরোহণে ‘ন’ আগন্তক স্বর রূপে ব্যবহৃত হয়। সম প্রকৃতির রাগ জিল্‌ফ। বিশেষ করে অবরোহণে ‘ জিল্‌ফ্’- এর রূপ পাওয়া যায়।
আরোহণ:স প, গ ম প, র্স।
অবরোহণ: র্স,ণদ প, ম গ ম, ঋ স।
ঠাট: ভৈরব
জাতি: ঔড়ব-ষাড়ব

 

বাদীস্বর: পঞ্চম।
সমবাদী স্বর: ষড়্‌জ
অঙ্গ: পূর্বাঙ্গ প্রধান।
সময়: প্রাতঃকাল।
প্রকৃতি: গম্ভীর
পকড় : স প, গ ম প, ম গ ম, ঋ স, প্‌ স।
এই রাগে নিবদ্ধ কাজী নজরুল ইসলামের একটি গান পাওয়া যায়। গানটি হলো−

রুম্‌ ঝুম্‌ রুমু ঝুম্‌ কে বাজায় জল ঝুমঝুমি। [তথ্য]

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

জনপ্রিয় খবর

জনপ্রিয় বিভাগ

আমাদের সম্পর্কে

সঙ্গীত গুরুকুল, GOLN হলো সংগীতপ্রেমীদের জন্য একটি অনলাইন জ্ঞান ও তথ্যভান্ডার। এখানে থাকছে গানের কথা ও বাণী, শিল্পী ও সংগীত ব্যক্তিত্বের তথ্য, গানের ধরন, সংগীত শিক্ষা, ইতিহাস, রিভিউ এবং সংগীতজগতের সাম্প্রতিক নানা বিষয়। সংগীতকে জানা, শেখা ও ভালোবাসার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

ইমেইল করুন:

Press Release: pr@bn.musicgoln.com

Complaint: complaint@bn.musicgoln.com

Contact: +8801775895618

© ২০২৬ সঙ্গীত গুরুকুল, GOLN। সর্বস্বত্ব সংরক্ষিত।