সাজিদ ওয়াজিদ । সঙ্গীত পরিচালক যুগল

সাজিদ ওয়াজিদ হলেন দুই ভাই কর্তৃক হিন্দি গানে সুরারোপিত সাজিদ আলী এবং ওয়াজিদ আলী এর সমন্বয়ে গঠিত সঙ্গীত পরিচালক যুগল। তারা বলিউড চলচ্চিত্রে কাজের জন্য সুপরিচিত। তারা দাবাং চলচ্চিত্রের সঙ্গীতায়োজনের জন্য শ্রেষ্ঠ সঙ্গীত পরি-চালক বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার, জি সিনে পুরস্কার ও স্ক্রিন পুরস্কার অর্জন করেন। তাদেরকে “ইন্টারন্যাশনাল ফিল্ম” এবং “টেলিভিশন রিসার্স সেন্টার অফ এশিয়ান অ্যাকডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন” কর্তৃক আজীবন সদস্যপদ দিয়ে সম্মানিত করা হয়েছে।

 

 

সাজিদ ওয়াজিদ । সঙ্গীত পরিচালক যুগল

প্রাথমিক জীবন

ওস্তাদ সরাফত খাঁ এর পুত্রদ্বয় হলেন সাজিদ আলী ও ওয়াজিদ আলী।

কর্মজীবন

সাজিদ ওয়াজিদ ১৯৯৮ সালের সোহেল খান পরিচালিত বলিউডি চলচ্চিত্র “প্যায়ার কিয়া তো ডারনা ক্যা” তে সর্বপ্রথম সঙ্গীতায়নের কাজ করেন। ১৯৯৯ সালে সনু নিগম এর “দিওয়ানা” এ্যালবামের “দিওয়ানা তেরা”, “আন মুঝে রাত দিন”, ইস কাদার প্যায়ার হ্যায়” ইত্যাদি গানে সুরারোপ করেন। একই বছরে তারা “হ্যালো ব্রাদার” ছবিতে সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেন এবং “হাটা সা কি ঘাটা”, “চুপ ক্যাসে কই আয়েগা”, এবং “হ্যালো ব্রাদার” গানগুলি লেখেন।

 

 

এছাড়াও তারা বিভিন্ন চলচ্চিত্রে গান লিখেছেন, যেমনঃ ক্যায়া অ্যায়হি প্যায়ার হ্যায় (২০০২), গুনাহ (২০০২),চোরি চোরি (২০০৩), দ্য কিলার (২০০৬), শাদি কারকে ফাস গায়ে ইয়ার (২০০৬),জানে হোগা ক্যায়া (২০০৬) এবং কাল কিসনে দেখা।

এছাড়াও এই সঙ্গীত যুগল সালমান খান অভিনীত বেশ কয়েকটি চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করেছেন। যেমন: তুমকো না ভুল পায়েঙ্গে (২০০২), তেরে নাম (২০০৩), গর্ব: প্রাইড এন্ড অনার (২০০৪), মুঝসে শাদি কারোগি (২০০৪), পার্টনার (২০০৭), হ্যালো (২০০৮), গড তুসি গ্রেট হো (২০০৮), ওয়ান্টেড (২০০৯), ম্যায় অউর মিসেস খান্না, (২০০৯), বীর (২০১০), দাবাং (২০১০),[৩] নো প্রবলেম (২০১০), এবংএক থা টাইগার (২০১২; শুধামাত্র “মাশায়াল্লাহ”)।

তারা “সা রে গা মা পা সিঙ্গিং সুপারস্টার”, সা রে গা মা পা ২০১২” এর প্রশিক্ষক হিসেবে কাজ করছেন এবং আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান “বিগ বস ৪” ও “বিগ বস ৬” এর শিরোনাম গান লিখেছেন। সাজিদ-ওয়াজিদ “আইপিএল ৪” এর থিম গান “ধুম ধুম ধুম ধাড়াক্কা” লিখেছেন। এছাড়াও ওয়াজিদ শিরোনাম গানটি গেয়েছেন।

 

 

 

 এ্যালবাম

সাজিদ ওয়াজিদ  সঙ্গীত পরি-চালক হিসেবে কিছু এ্যালবামে সঙ্গীতায়নের কাজ করেছেন:

  • দিওয়ানা
  • খয়া খয়া চাদ
  • তেরা ইন্তেজোর

গীতিকার হিসেবে

  • বাকি সব ফার্স্ট ক্লাস
  • ফেভিকল সে

YaifwwriN4BzRFCyqbslL4 সাজিদ ওয়াজিদ । সঙ্গীত পরিচালক যুগল

পুরস্কার

  • ২০১১ স্টার স্ক্রিন অ্যাওয়ার্ড
  • ২০১১ অপ্সরা অ্যাওয়ার্ড
  • ২০১১ জি সিনে অ্যাওয়ার্ড
  • ২০১১ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড

মৃত্যু

ওয়াজিদ খান হৃদরোগে আক্রান্ত হয়ে ১ জুন ২০২০ সালে মৃত্যুবরণ করেন।

Leave a Comment