সে চলে গেছে বলে কি [ She Chole Geche Bole Ki ] নজরুল সঙ্গীত

সে চলে গেছে বলে কি [ She Chole Geche Bole Ki ]
লেবেলঃ স্টুডিও গুরুকুল [ Studio Gurukul ]
প্রযোজনাঃ সঙ্গীত গুরুকুল [ Music Gurukul ]
কাভারঃ শ্রাবণী পাইক [ Sraboni Paik ]

 

রাগঃ পাহাড়ী-মাঢ়

তালঃ কাহার্‌বা

সে চলে গেছে বলে কি

সে চ’লে গেছে ব’লে কি গো স্মৃতিও হায় যায় ভোলা
ওগো মনে হ’লে তারি কথা আজো মর্মে সে মোর দেয় দোলা।।
ঐ প্রতিটি ধূলি কণায়
আছে তার ছোঁওয়া লেগে হেথায়,
আজো তাহারি আসার আশায়, রাখি মোর ঘরেরই সব দ্বার খোলা।।
হেথা সে এসেছিল যবে
ঘর ভরেছিল ফুল-উৎসবে,
মোর কাজ ছিল শুধু ভবে তার হার গাঁথা আর ফুল তোলা।।
সে নাই ব’লে বেশি ক’রে
শুধু তার কথাই মনে পড়ে,
হেরি তার ছবি ভুবন ভ’‌রে তারে ভুলিতে মিছে বলা।।

 

কাজী নজরুল ইসলাম

 

সে চলে গেছে বলে কি [ She Chole Geche Bole Ki ] নিয়ে কভার ঃ

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

জনপ্রিয় খবর

জনপ্রিয় বিভাগ

আমাদের সম্পর্কে

সঙ্গীত গুরুকুল, GOLN হলো সংগীতপ্রেমীদের জন্য একটি অনলাইন জ্ঞান ও তথ্যভান্ডার। এখানে থাকছে গানের কথা ও বাণী, শিল্পী ও সংগীত ব্যক্তিত্বের তথ্য, গানের ধরন, সংগীত শিক্ষা, ইতিহাস, রিভিউ এবং সংগীতজগতের সাম্প্রতিক নানা বিষয়। সংগীতকে জানা, শেখা ও ভালোবাসার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

ইমেইল করুন:

Press Release: pr@bn.musicgoln.com

Complaint: complaint@bn.musicgoln.com

Contact: +8801775895618

© ২০২৬ সঙ্গীত গুরুকুল, GOLN। সর্বস্বত্ব সংরক্ষিত।