হাল ছেড়ো না – কবীর সুমন

১৯৯২ সালে প্রকাশিত ‘তোমাকে চাই’ অ্যালবামের অন্যতম অনুপ্রেরণাদায়ী এবং কালজয়ী গান ‘হাল ছেড়ো না’। কবীর সুমনের এই গানটি কেবল একটি সংগীত নয়, বরং এটি ভেঙে পড়া মানুষের বেঁচে থাকার রসদ এবং এক অদম্য আশাবাদের ইশতেহার।

 

হাল ছেড়ো না ….

ছেড়েছ তো অনেক কিছুই পুরনো অভ্যেস
অসুখ বিসুখ হবার পরে জিলিপি সন্দেশ
ছেড়েছ তো অনেক কিছুই পুরনো বোলচাল
পুরনো ঘর, পুরনো ঘর,কুড়োনো জঞ্জাল
হাল ছেড়ো না…
হাল ছেড়ো না বন্ধু, বরং কন্ঠ ছাড়ো জোরে
দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে

ছেড়েছ তো অনেক কিছুই পুরনো সেই হাসি

সকাল বিকেল জানিয়ে দেয়া তোমায় ভালবাসি
স্বপ্নগুলো ছেড়েছ তো কয়েক বছর আগে
আমার কিন্তু স্বপ্ন দেখতে আজও ভাল লাগে

আমারও তো বয়েস হচ্ছে,রাত বিরেতে কাশি
কাশির দমক থামলে কিন্তু বাঁচতে ভালোবাসি
বন্ধু তোমার ভালোবাসার স্বপ্নটাকে রেখো
বেঁচে নেবার স্বপ্নটাকে জাপটে ধরে থেকো
দিনবদলের স্বপ্নটাকে হারিয়ে ফেলো না
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

হাল ছেড়ো না
হাল ছেড়ো না বরং কণ্ঠ ছাড়ো জোরে
দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

জনপ্রিয় খবর

জনপ্রিয় বিভাগ

আমাদের সম্পর্কে

সঙ্গীত গুরুকুল, GOLN হলো সংগীতপ্রেমীদের জন্য একটি অনলাইন জ্ঞান ও তথ্যভান্ডার। এখানে থাকছে গানের কথা ও বাণী, শিল্পী ও সংগীত ব্যক্তিত্বের তথ্য, গানের ধরন, সংগীত শিক্ষা, ইতিহাস, রিভিউ এবং সংগীতজগতের সাম্প্রতিক নানা বিষয়। সংগীতকে জানা, শেখা ও ভালোবাসার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

ইমেইল করুন:

Press Release: pr@bn.musicgoln.com

Complaint: complaint@bn.musicgoln.com

Contact: +8801775895618

© ২০২৬ সঙ্গীত গুরুকুল, GOLN। সর্বস্বত্ব সংরক্ষিত।