কান্দিস না রে
কান্দিস না রে বিন্দিয়া
কি আর হইব কান্দিয়া
কবুল কইরা স্বামীর ঘরে
যাইবি চলিয়া
কান্দিস না রেকান্দিস না রে বিন্দিয়া
কি আর হইব কান্দিয়া
কবুল কইরা স্বামীর ঘরে
যাইবি চলিয়া
কান্দিস না রে
কান্দিস না রে।
বাপ মা ভাই ব্রাদার
দেখতে যাইব তোরে আবার।।
স্বামীর ঘরে সুখে থাকিস
জীবন ভরিয়া
কান্দিস না রে
কান্দিস না রে বিন্দিয়া
কি আর হইব কান্দিয়া
কবুল কইরা স্বামীর ঘরে
মুজিব পরদেশীঃ
কান্দিসনারে বিন্দিয়া গানের গায়ক মুজিব পরদেশী পিতার নাম ইউসুফ আলী মোল্লা। তিনি পাকিস্তানের করাচিতে ব্যবসা করতেন। মুজিব পরদেশী করাচীতে জন্মগ্রহণ করেন। ৬ বোন,৩ ভাইয়ের মধ্যে তিনি সবার বড়। ১৯৬৫ সালে ১১ বছর বয়সে ঢাকায় চলে আসেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি মাস্টার্স ডিগ্রী লাভ করেন।
করাচীতে ওস্তাদ আশিক আলীর কাছে তবলা শেখা শুরু করেন। শৈশবেই শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নিয়েছেন ওস্তাদ গোলাম হায়দার আলী খান, ওস্তাদ ফজলুল হক, ওস্তাদ আমানুল্লাহ’র নিকট। তবলা শিখেছেন ওস্তাদ মনির হোসেন খান ও ওস্তাদ সাজ্জাদ হোসেন খানের কাছে। তিনি দীর্ঘদিন গান করছেন লোকগীতির কিংবদন্তী আবদুল আলীমের সাথে। তিনি গণমানুষের জন্য গান করেছেন। তিনি স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী ছিলেন ।







![কান্দিসনারে বিন্দিয়া [ Kandis nare bindiya Bindiya ] মুজিব পরদেশী 1 মুজিব পরদেশী](https://bn.musicgoln.com/wp-content/uploads/2023/02/মুজিব-পরদেশী.png)



![তত্ত্ব এই জীবন ছিল নদীর মতো এই জীবন ছিল নদীর মতো [ Ei Jibon Chilo Nodir Moto ]](https://bn.musicgoln.com/wp-content/uploads/2024/02/এই-জীবন-ছিল-নদীর-মতো-1024x576.webp)

