আমার কোনো গল্প নেই লিরিক্স [ Amar Kono Golpo Nei ] । Swastika Mukherjee
স্বস্তিকা মুখোপাধ্যায় একজন ভারতীয় বাঙালি মডেল এবং অভিনেত্রী। তিনি অভিনেতা শন্তু মুখোপাধ্যায়ের কন্যা। স্বস্তিকার প্রথমে টেলিভিশন ধারাবাহিক দেবদাসী অভিনয়ের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন।
২০০৩ সালে তিনি উর্মী চক্রবর্তী পরিচালিত হেমন্তের পাখি চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন। তার অভিনীত প্রথম প্রধান চরিত্রে অভিনয় করার সুযোগ পান রবি কিনাগী পরিচালিত মাস্তান চলচ্চিত্রে।স্বস্তিকা মুখার্জী ১৯৮০ সালের ১৩ ডিসেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকে তিনি তার পিতা শন্তু মুখার্জীর সাথে সাদাসিধেভাবে জীবন যাপন করছেন, সাথে আরও রয়েছেন তার ছোট বোন “অজপা” এবং তার মা “গোপা”।
তার প্রিয় চলচ্চিত্র ছিল “চিটঠি চিটঠি ব্যাং ব্যাং”, “মেরী পপিনস” এবং “দ্যা সাউন্ড অব মিউজিক”। তিনি তার শিক্ষা জীবন কলকাতার কারমেল স্কুল, “সেন্ট তেরেসা স্কুল” এবং “গোখেল মেমরিয়াল স্কুল” থেকে শুরু করেছিলেন। ১৯৯৮ সালে ১৮ বছর বয়সে তিনি বিখ্যাত রবীন্দ্র সঙ্গীত শিল্পী সাগর সেনের পুত্র প্রমিত সেনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু তাদের বিবাহিত জীবন সুখী ছিলনা। তাদের দম্পতি জীবন পৃথক হওয়ার আগে মাত্র দুই বছর স্থায়ী ছিল।
তিনি তার স্বামীর বিরুদ্ধে শারীরিক অপব্যবহার এবং গর্ভবতী অবস্থায় তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে একটি মামলা দায়ের করেন (এটা অবশ্য পরে বরখাস্ত করা হয়)। মুখার্জীর ভাষ্যমতে, সেনের সাথে ২০০০ সালে বিবাহবিচ্ছেদের জন্য মামলা দায়ের করেন, কিন্তু পরবর্তীতে তার মন পরিবর্তন হয় এবং তিনি অভিনয়ে সফল হয়ে ওঠেন। তার বিবাহিত জীবন থেকে এক মেয়ে অন্বেষা ২০০০ সালে জন্মগ্রহণ করেন।
Song: Amar Kono Golpo Nei
Singer: Swastika Mukherjee
Lyrics & Composition: Soumit Deb
Flim: Tasher Ghawr
আমার কোনো গল্প নেই লিরিক্স [ Amar Kono Golpo Nei ] । Swastika Mukherjee
আমার কোনো গল্প নেই লিরিক্স বাংলা :
তাসের ঘরে দোরে
দারুন খেলা করে
জলের গায়ে ভাঙা ডাঙার সুখ ।
এটুকু আলো দেখে
কিশোরী পাতা শেখে
পাখির ঠোঁট চেনে বাসার মুখ ।
আমার কোনো গল্প নেই
তাসের ঘরে দোরে
হঠাৎ এসে পড়ে
জাদুর অবসরে মায়ার ঢেউ।
গড়ার শেষে তবে
না হয় মেঘ হবে
ভোরের কাছে থাকতে আসা স্বপ্নে কেউ ।
আমার কোনো গল্প নেই
দুঃখ যাকে মানায় না সেই
ঋতুর কাছে ঋণী
কাঁচের আয়না জন্ম হল পরিপাটি তিনি ।
দুঃখ যাকে মানায় না সেই
ঋতুর কাছে ঋণী
কাঁচের আয়না জন্ম হল পরিপাটি তিনি ।
সাজিয়ে রাখা নানান ছদ্মবেশে
দুএক পশলা ঝড়ের অসুখ এসে
আমার সুখের হিসেব উড়িয়ে নিয়ে যায় স্বেচ্ছায় ।
টুকরো কিছু কিছু স্বপ্ন কুচি পিছু
টানে আলেয়া চোখে কাজল সেই ।
আমার কোনো গল্প নেই
তাসের ঘরে দোরে
পালক হয়ে ঝরে
আমার হারিয়ে যাওয়া ডানার সেই ।
খেলার শেষে চলো
তোমার কথা বলো
আমার আলাদা কোনো গল্প নেই ।
আমার কোনো গল্প নেই ।।
Amar Kono Golpo Nei lyrics in english :
Tasher Ghare dore
Darun khela kore
Joler gaye bhanga dagar shukh.
Etuku alo dekhe
Kishori pata shekhe
Pakhier thoth chene bashar mukh.
Amar kono golpo nei.
Tasher Ghare dore
Hotat ese pore
Jadur obashore mayar dhew.
Gorar seshe tobe
Na hoy megh hobe
Bhorer khache thakte asha swapne keu.
Amar kono golpo nei.
Dukkho jake manay na shei
Retur kache reni
Kacher ayna jonmo holo poripati tini.
Dukkho jake manay na shei
Retur kache reni
Kacher ayna jonmo holo poripati tini.
Sajiye rakha nanan chodabeshe
Duek poshla jhorer ashuk ese
Amar shukher hisheb uriye niye jay shechay.
Tukro kichu kichu swapno kuchi pichu
Taane aleya chokhe kajol shei.
Amar kono golpo nei.
Tasher Ghare dore
Palok hoye jhore
Amar hariye jawa danar shei.
Khelar shese cholo
Tomar kotha bolo
Amar alada kono golpo nei.
Amar kono golpo nei.