এ মন তোমাকে দিলাম লিরিক্স [ Ei Mon Tomake Dilam Lyrics ] । Sabina Yasmin
সাবিনা ইয়াসমিন একজন বাংলাদেশি নেপথ্য সঙ্গীতশিল্পী। বাংলাদেশের চলচ্চিত্রের গানের পাশাপাশি তিনি দেশাত্মবোধক গান থেকে শুরু করে উচ্চাঙ্গ, ধ্রুপদী, লোকসঙ্গীত ও আধুনিক বাংলা গানসহ বিভিন্ন ধারার নানান আঙ্গিকের সুরে গান গেয়ে নিজেকে দেশের অন্যতম সেরা সঙ্গীতশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে তিনি ১৪টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ৬টি বাচসাস পুরস্কার অর্জন করেছেন।
শিল্পকলার সঙ্গীত শাখায় অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ১৯৮৪ সালে দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক এবং ১৯৯৬ সালে সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে।
সাবিনা শৈশব থেকে গানের তালিম নেওয়া শুরু করেন। তিনি সাত বছর বয়সে প্রথম মঞ্চানুষ্ঠানে অংশ নেন এবং খেলাঘর নামে একটি বেতার অনুষ্ঠানে ছোটদের গান করতেন। ১৯৬২ সালে নতুন সুর চলচ্চিত্রে রবীন ঘোষের সুরে ছোটদের গানে অংশ নেন। চলচ্চিত্রে পূর্ণ নেপথ্য সঙ্গীতশিল্পী হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে ১৯৬৭ সালে আগুন নিয়ে খেলা চলচ্চিত্রের মধ্য দিয়ে।
১৯৭২ সালে অবুঝ মন চলচ্চিত্রের “শুধু গান গেয়ে পরিচয়” গানে কণ্ঠ দিয়ে তিনি প্রথম জনপ্রিয়তা অর্জন করেন। ১৯৭৬ সালে প্রদত্ত ১ম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তিনি সুজন সখী চলচ্চিত্রের “সব সখীরে পাড় করিতে” গানের জন্য শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন এবং এরপর গোলাপী এখন ট্রেনে (১৯৭৮), সুন্দরী (১৯৭৯) ও কসাই (১৯৮০) চলচ্চিত্রের জন্য টানা আরও তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
Song Name : Ei Mon Tomake Dilam
Singer : Sabina Yasmin
Lyrics : Gazi Mazharul Anwar
Movie : Manoshi
এ মন তোমাকে দিলাম লিরিক্স [ Ei Mon Tomake Dilam Lyrics ] । Sabina Yasmin
এ মন তোমাকে দিলাম লিরিক্স বাংলা :
এই মন তোমাকে দিলাম,
এই প্রেম তোমাকে দিলাম।
তুমি চোখের আড়াল হও,
কাছে কি’বা দূরে রও,
মনে রেখো আমিও ছিলাম।
এই মন তোমাকে দিলাম,
এই প্রেম তোমাকে দিলাম।
বকুলের মালা শুকাবে,
রেখে দিবো তার সুরভী,
দিন গিয়ে রাতে লুকাবে,
মুছো নাকো আমারি ছবি,
আমি মিনতি করে গেলাম।
তুমি চোখের আড়াল হও
কাছে কি’বা দূরে রও
মনে রেখো আমিও ছিলাম
এই মন তোমাকে দিলাম
এই প্রেম তোমাকে দিলাম।
ভালোবেসে আমি বারে বার
ভালোবেসে আমি বারে বার
তোমারি ওই মনে হারাবো
এ জীবনে আমি যে তোমার
মরনেও তোমারি হবো
আমি মিনতি করে গেলাম।
তুমি চোখের আড়াল হও
কাছে কি’বা দূরে রও
মনে রেখো আমিও ছিলাম
এই মন তোমাকে দিলাম
এই প্রেম তোমাকে দিলাম
তুমি চোখের আড়াল হও
কাছে কি’বা দূরে রও
মনে রেখো আমিও ছিলাম
এই মন তোমাকে দিলাম
এই প্রেম তোমাকে দিলাম।
Ei Mon Tomake Dilam Lyrics in english :
Ei Mon Tomake Dilam
Ei Prem Tomake Dilam
Tumi Chokher Araal Hou
Kache Kiba Dure Rou
Mone Rekho Amio Chilam
Ei Mon Tomake Dilam
Ei Prem Tomake Dilam
Bokul Er Mala Sukabe
Rekhe Debo Tar Suravi
Din Giye Rate Lukabe
Mucho Na Ko Amari Chobi
Ami Minoti Kore Gelam
Tumi Chokher Araal Hou
Kache Kiba Dure Rou
Mone Rekho Amio Chilam
Ei Mon Tomake Dilam
Ei Prem Tomake Dilam
Bhalobeshe Ami Bar Bar
Tomari O Mone Harabo
Ei Jibone Ami Je Tomer
Moroneo Tomari Hobo
Tumi Bhulo Na Amar Nam
Tumi Chokher Araal Hou
Kache Kiba Dure Rou
Mone Rekho Amio Chilam
Ei Mon Tomake Dilam
Ei Prem Tomake Dilam
Tumi Chokher Araal Hou
Kache Kiba Dure Rou
Mone Rekho Amio Chilam
Ei Mon Tomake Dilam
Ei Prem Tomake Dilam