সঙ্গীত গুরুকুল ডেস্ক
প্রকাশ: ২০ই জুন ২০২২, ১:৩১ পিএম
![তুমি না থাকলে লিরিক্স [ Tumi Na Thakle Song Lyrics ] । অঞ্জন দত্ত ও ঊষা উথুপ । Anjan Dutta And Usha Uthup](https://bn.musicgoln.com/wp-content/uploads/2022/06/অঞ্জন-দত্ত.png)
বাঙালি সংগীত-মানসের অন্যতম প্রিয় নাম অঞ্জন দত্ত। তার লেখা–সুর করা অসংখ্য আধুনিক বাংলা গান প্রজন্মের পর প্রজন্ম ধরে শ্রোতাদের মনে বিশেষ স্থান করে নিয়েছে। সেই তালিকায় একটি উজ্জ্বল নাম—“তুমি না থাকলে”। গানটি প্রথম প্রকাশিত হয় অঞ্জনের জনপ্রিয় অ্যালবাম “শুনতে কি পাও?” (১৯৯৪)-এ। পরে গানটির বিস্তৃত লিরিক সংস্করণে অঞ্জনের সঙ্গে কণ্ঠ মেলান ভারতীয় কিংবদন্তি গায়িকা ঊষা উথুপ—যা গানটিকে নতুন মাত্রা দেয়।
অঞ্জন দত্ত শুধু একজন গায়ক নন—তিনি একাধারে অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা ও গল্পকার। তার গান শহরের মানুষ, নস্টালজিয়া, প্রেম, বন্ধুত্ব ও যাপিত জীবনের টানাপোড়েনকে খুব সহজ-সরল ভাষায় তুলে ধরে।
তুমি না থাকলে সকালটা এতো মিষ্টি হতো না
তুমি না থাকলে মেঘ করে যেত বৃষ্টি হতো না
তুমি আছো বলে মন কষাকষি,
করে হাসাহাসি নাক ঘষাঘষি
রাপা পাপাপা, অং ভং ছং..
ও ইয়ে, ও ইয়ে
তুমি না থাকলে গড়ের মাঠটা মাঠেই মারা যেত
তুমি না থাকলে গড়িয়া হাটটা গুয়াতে মালার মত
তুমি না থাকলে গাইত না গান গুপি বাঘার দল
মোহন বাগান কবে হয়ে যেত শুধু ইস্টবেঙ্গল..
তুমি আছ বলে টেক্সাসে বসে তোপসে মাছের ফ্রাই
নিউজার্সিতে তোমার গাড়িতে হঠাৎ তোমাকে চাই
তুমি আছ বলে সিসিলিতে আছে সুচিত্রা উত্তম
আজ বাগদাদ, কাল ব্যাবিলনে তোমার সম্মেলন
তুমি না থাকলে সুকুমার রায়
লুঙ্গি পরে গামছা গলায় খবর পড়ত
রাপা পাপাপা, অং ভং ছং.. ও ইয়ে
তুমি না থাকলে সুমনের নাম হয়ে যেত নচিকেতা
তুমি আসবে বলেই লিখত না কেউ তোমার মনের কথা
তুমি না থাকলে কবিতার মানে হয়ে যেত কীর্তন
তুমি না থাকলে সুনীল-শক্তি হয়ে যেত সনাতন..
তুমি না থাকলে ঊষা উত্থুপ কোচিংযেই থেকে যেত
গাইত না গান পাড়ায় পাড়ায় তোমার মনের মত
তুমি না থাকলে অ্যারাবিয়ানের নামছি মুম্বাই
তুমি না থাকলে কোলকাতা ছেড়ে কবে টা টা বাই বাই
তুমি না থাকলে বনলতাসেন
সকাল সন্ধ্যে ডাক্তারলেনে কাপড় কাচত
রাপা পাপাপা, অং ভং ছং..
তুমি না থাকলে.. ও ইয়ে
তুমি না থাকলে দেবদাস কবে হয়ে যেত ক্ষুদিরাম
তুমি না থাকলে শুধু ডানদিক থাকত না কোনো বাম
ধর্মতলায় লেগে যেত রোজ ধর্মের যুদ্ধ
তুমি না থাকলে বেচত বিড়ি গৌতম বুদ্ধ
তুমি না থাকলে রবীন্দ্রনাথ
কালির দোয়াত মাথায় ঠুকে হত কুপোকাত
রাপা পাপাপা, অং ভং ছং..
তুমি না থাকলে ..
মন্তব্য