বয়স আমার বেশি না গানটি রচনা করেছেন গুরুপদ গুপ্ত। ‘বয়স আমার বেশি না ওরে টুকটুকির মা, খালি চুল কয়ডা পাইহে গেছে বাতাসে ’, ‘এতো গল্প না এই তো সেদিন স্বর্গে গিলাম’ , ‘ধলাডারে দেহায়ে কালাডা দেছে মাইয়ে, তোমরা এট্টু বউডা দেহে যাও,’ ‘আমাগে নয়নের মা চাকরি অরে ঢাহা শহরে’, – এ ধরনের পাঁচ শতাধিক খুলনার আঞ্চলিক গান রচনা করেছেন গুরুপদ গুপ্ত। গানগুলোর সুরও করেছেন নিজে।
বয়স আমার বেশি না-বাংলা হট গান লিরিক্স -[Boyos Amar Beshi Naa-Bangla Hot Gaan Lyrics]
বয়স আমার বেশি না লিরিক্স [ বাংলা ]
Boyos Amar Beshi Naa Lyrics English / Roman
গুরুপদ গুপ্ত গানের মধ্যে খুলনাঞ্চলের মানুষের আনন্দ-বেদনা, মিলন-বিরহ, দুঃখ-দুর্দশা, প্রেম, উল্লাস, গর্ব-গৌরব, আশা, হতাশা, স্বপ্ন-দুঃস্বপ্ন, কামনা-বাসনা, ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতি ও জীবনের সূক্ষ্মাতিসূক্ষ্ম অনুভূতি তুলে ধরেছেন। ১৯৯০ সালে গুরুপদ গুপ্ত বাংলাদেশ বেতার খুলনায় শিল্পী হিসেবে চাকরি শুরু করেন। বর্তমানে তিনি বেতারের স্টাফ আর্টিস্ট, দোতারা বাদক ও কণ্ঠশিল্পী হিসেবে কর্মরত ।
নড়াইল জেলার রামনগর চর গ্রামে ১৯৫৯ সালে জন্মগ্রহণ করেন এই গুণি শিল্পী। তার বাবার নাম অমৃত লাল গুপ্ত। তিনিও ছিলেন আঞ্চলিক গানের শিল্পী। গুরুপদ গুপ্ত ৬ষ্ঠ শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছেন। ৭/৮ বছর বয়স থেকে গান গাওয়া ও লেখা শুরু করেন।
প্রতিভাবান এই শিল্পী খুলনা মহানগরীর ছোট বয়রার কুণ্ডুপাড়ার একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকেন। তিনি দুই মেয়ে ও এক ছেলের বাবা। দীর্ঘদিন আঞ্চলিক গানের লালন-পালনকারী গুরুপদ গুপ্ত বুধবার (২১ সেপ্টেম্বর) মুখোমুখি হন বাংলানিউজের। তার জীবনের সৃষ্টি, পাওয়া না পাওয়া, আশা-আকাঙ্খার কথা তুলে ধরেন তিনি।
সব ধরনের প্রচলিত ও অপ্রচলিত বাংলা গানের কথা সংগ্রহ করে সঙ্গীতপ্রেমীদের জন্য প্রকাশে কাজ করছে ‘লিরিক ডেস্ক’। আপনার কাঙ্ক্ষিত গানটি আমাদের ওয়েবসাইটে না পেলে জানান; আমরা তা সংগ্রহ করে দ্রুত আপলোড করে দেব।












