রায়েফ আল হাসান রাফা একজন । তিনি রক ব্যান্ড অর্থহীনের এবং ক্রিপ্টিক ফেইথের ড্রামার হিসাবেই বেশি পরিচিত। তিনি সেভিয়ার ডিমেনশিয়া, ক্রাল ও দ্য জয়েন্ট ফ্যামিলি এর মতো ব্যান্ডগুলোতেও কাজ করেছেন। তিনি রক ব্যান্ড এভোয়েডরাফা (AvoidRafa)-এর প্রতিষ্ঠাতা সদস্য।
রায়েফ আল হাসান রাফা । বাংলাদেশী সঙ্গীতজ্ঞ, গায়ক এবং গীতিকার
ব্যক্তিগত জীবন
১৯৮৬ অক্টোবরের ২৭ তারিখে ঢাকাতে জন্মগ্রহণ করেন তিনি। তিনি বাবার চাকরিসূত্রে লিবিয়ায় জন্মগ্রহণ করেন, তিনি তার ভাই-বোনদের মধ্যে সবার ছোট ছিলেন। তিনি গিটারিস্ট ও ব্যান্ডদল ‘ক্রাল’-এর প্রতিষ্ঠাতা সদস্য সাদী মুকতাফির ছোট ভাই। তার পিতার চাকরির পোস্টিং লিবিয়ায় হওয়ায় তার শৈশবকালের বেশিরভাগ সময় তিনি সেখানেই কাটিয়েছেন। ৫ বছর বয়সে বাংলাদেশে ফিরে আসার পর তিনি ঢাকায় ম্যাপেল লিফ ইন্টারন্যাশনাল স্কুলে ভর্তি হন।
২০২১ সালে সামিরা কামিলের সাথে বিবাহ বন্ধনের আবদ্ধ হন।

কর্মজীবন
২০০২ সালে ক্রাল ব্যান্ডের সাথে ড্রামার হিসেবে তিনি মিউজিক ক্যারিয়ারের যাত্রা শুরু করেন। এরপরের বছর বন্ধুদের সাথে গড়ে তোলেন Sykokinesis নামে একটি nu-metal ব্যান্ড।
রাফাকে শৈশবকালে নজরুল গীতি এবং হারোনিয়াম শিখতে হয়েছিল, কিন্তু তখন সঙ্গীতে তার খুব আগ্রহ ছিল না। রাফার কথা মতে ক্লাস সেভেন পর্যন্ত তার মিউজিক নিয়ে আগ্রহই ছিলনা। তিনি সাইকোকাইনেসিস, ক্রাল, অর্থহীন, ক্রিপটিক ফেট, সিভিয়ার ডিমেনশিয়া, পাওয়ার সার্জ, অ্যাভয়েড-রাফা, এ ব্যান্ডগুলির সাথে কাজ করেছেন।
মাত্র ১৬ বছর বয়সে ২০০৩ সালে তিনি ‘অর্থহীন’ ব্যান্ডে গায়ক হিসেবে যোগ দেন। পরবর্তীতে এই ব্র্যান্ডে তিনি ড্রামস ও গিটারও বাজিয়েছেন।আছেন আন্ডারগ্রাউন্ডের অন্যতম সেরা ব্যান্ড Severe Dementia’র ড্রামারের ভূমিকাতেও।
সামির,অভিজিৎ,পাভেল-দের নিয়ে গড়ে তুলেছেন Avoid Rafa’র মতো অসাধরণ এক রক প্রজেক্ট। এছাড়া তার আরও একটি ব্যান্ডের নাম স্মরণ করতে হয়, The joint family। বর্তমানে অবশ্য ব্যান্ডটির কোনো কার্যক্রম নেই। Severe Dementia-তে তার ব্যান্ডমেট নাহিয়ানের আমন্ত্রণে গেস্ট আর্টিস্ট হিসেবে বাজিয়েছেন দেশের অন্যতম সেরা থ্র্যাশ মেটাল ব্যান্ড Powersurge-এ। Studio HotBox থেকেও নিজের সোলো প্রজেক্টে অনন্য তিনি, অসাধারণ কিছু কভার উপহার দিয়েছেন শ্রোতাদের। অর্থহীন ব্যান্ডে ছিলেন প্রায় ১২ বছর।
পরবর্তীতে Aurthohin এবং CRYPTIC FATE -এর মতো দেশের সেরা দুইটি মেইনস্ট্রিম ব্যান্ডের ড্রামার ছিলেন তিনি।অর্থহীন থেকে বের হয়ে গিয়ে ২০১৪ সালে তিনি ‘অ্যাভয়েডরাফা’ ব্যান্ড প্রতিষ্ঠা করেন।
প্রায় সব ধরণের মিউজিকই পছন্দ করেন তিনি। রাফা তার মিউজিক ক্যারিয়ারে হেভি মেটাল, থ্র্যাশ মেটাল, প্রগ্রেসিভ মেটাল, টেকনিক্যাল ডেথ মেটাল, হার্ডরক, পাঙ্ক, ফোক সহ বিভিন্ন ধরণের গান করেছেন। বিভিন্ন গ্রেট ব্যান্ডের গান কাভার করার ক্ষেত্রেও রয়েছে তার সুনাম।
কাঁদবে বিস্ময়ে,নিকৃষ্ট সহ বিভিন্ন গানে ড্রামিং-এর সাথে কন্ঠ দেওয়াটা সত্যিই অসাধারণ কিছু। বিশেষ করে নিকৃষ্ট-তে থ্র্যাশ ভোকালের সাথে ড্রামিং,প্রমাণ করে তার সামর্থ্য। তুই নেই তাই, তুই আমি তোরা, হাড়কালা-সহ তার কন্ঠে প্রতিটি গানই সবার অসম্ভব প্রিয়। বাজিয়েছেন দেশের প্রায় সব সেরা কনসার্টে। টিভি চ্যানেলের বিভিন্ন রক মিউজিক্যাল শো-তে নিয়মিত মুখ তিনি।
সাউন্ড ইঞ্জিনিয়ার,মিউজিক ডিরেক্টর ও মিউজিক প্রডিউসার হিসেবেও রাফার যথেষ্ট সুনাম রয়েছে।
