সঙ্গীত গুরুকুল ডেস্ক
প্রকাশ: ২০ই ডিসেম্বর ২০২২, ২:২৬ পিএম

হিমেশ রেশামিয়া হচ্ছেন একজন ভারতীয় অভিনেতা, সঙ্গীত পরিচালক, গীতিকার, সুরকার, প্রযোজক, গায়ক, চিত্রনাট্যকার, চলচ্চিত্র পরিবেশক, যিনি প্রধানত বলিউড শিল্পে কাজ করে থাকেন।
Table of Contents
হিমেশ রেশামিয়া গুজরাটের ভবনগরে জন্মগ্রহণ করেন। তার পিতা ভিপিন রেশমিয়াও রাজুলার নিটবর্তী ঐ গ্রামে জন্মগ্রহঅণ করেন।হিমেশ অনর্গল গুজরাটি কথা বলতে পারেন।মাত্র ১১ বছর বয়সেই বড় ভাইকে হারান হিমেশ। সেই সময়ই বাবার অপূর্ণ ইচ্ছা পূরণ করতে সঙ্গীতজগতে নিজের কেরিয়ার গড়ার সিদ্ধান্ত নেন।১৬ বছর বয়স থেকেই সঙ্গীত পরিচালনা শুরু করেন হিমেশ রেশামিয়া। ছোট পর্দার একাধিক শো প্রযোজনাও করেছেন তিনি।
মাত্র ২১ বছর বয়সে হিমেশ তার স্ত্রী কোমল এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের একটি পুত্র সন্তান রয়েছে। ২০১৭ সালে তিনি ও তার স্ত্রী বান্দ্রা পারিবারিক আদালতে ডিভোর্স পিটিশন দাখিল করে দীর্ঘ ২২ বছরের বিবাহ জীবনের বিচ্ছেদ ঘটান।
হিমেশের বন্ধু অভিনেতা সালমান খান এর মাধ্যমেই চলচিত্রে সঙ্গীত পরিচালক হিসেবে অভিষেক ঘটে। সালমান খান হিমেশকে পিয়ার কিয়া তো ডর না কিয়া সিনেমার জন্য সঙ্গীত পরিচালক হিসেবে জতিন-ললিত এবং সাজিদ-ওয়াজিদ এর সাথে কাজ করার সুযোগ করে দেন। এই কাজে সফলতার পর হিমেশ ও খান আরো অনেক কাজ একসাথে করেছেন। সঙ্গীত পরিচালক হিসেবে হিমেশেরর সবচেয়ে বড়ো সাফল্য আসে ২০০৩ সালে তেরে নাম সিনেমার মাধ্যমে। এছাড়াও সালমান খানের সাথে প্রেম রতন ধন পায়ো, বডিগার্ড ও অন্যান্য ছবিগুলোর সঙ্গীত ও সমান ভাবে বিখ্যাত হয়েছে.
এক বছরে ৩৬টি হিট গানে সুর দিয়ে রেকর্ড গড়েন হিমেশ রেশমিয়া। বলিউডে কাজ শুরু করেন খুব কম বয়স থেকেই।শুধু গান গাওয়া কিংবা সঙ্গীত পরিচালনাই নয়, অভিনয়ও করেছেন হিমেশ রেশমিয়া। ‘আপ কা সুরুর’ ছবি দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ হয় তাঁর।’তেরে নাম’ থেকে ‘আশিক বনায়া আপনে’। বহু বহু হিট ছবির সঙ্গীত পরিচালনা করেছেন হিমেশ। গেয়েছেন নিজেও।
আশিক বানাইয়া আপনে চলচিত্রে প্লে-ব্যাক এর জন্য ২০০৬ সালে হিমেশ ফিল্মফেয়ার সহ আইইফা অ্যাওয়ার্ড ও অন্যান্য পুরস্কারের সেরা প্লে-ব্যাক সঙ্গীত শিল্পীর পুরষ্কারে ভুষিত হন। এছাড়াও তিনি আরো অন্যান্য অনেক সম্মাননা পেয়েছেন।
মন্তব্য